শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:২৪ সকাল
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লন্ডনে আজানের সময় মুয়াজ্জিনের গলায় ছুরিকাঘাত

যুগান্তর : লন্ডনের একটি মসজিদে বৃহস্পতিবার আজান দেয়ার সময় ছুরি হামলায় এক মুয়াজ্জিন আহত হয়েছেন। হত্যাচেষ্টার ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, রিজেন্ট পার্কের কাছে লন্ডন সেন্ট্রাল মসজিদে এক ব্যক্তি আজান দিচ্ছিলেন, তখন তার ঘাড়ে ছুরি দিয়ে হামলা করা হয়েছে।-খবর ডেইলি মেইলের

বিকাল তিনটার সময় পুলিশ এসে সত্তর বছর বয়সী মুয়াজ্জিনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। হাসপাতালে নেয়ার আগে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

মসজিদের ভেতরে আটক করা এক ব্যক্তির ছবি টুইটারে পোস্ট দিয়েছেন মুসল্লিরা। স্কটল্যান্ড ইয়ার্ডের মুখপাত্র বলেন, পার্ক রোডের মসজিদে পুলিশ ডাকা হয়েছিল। বৃহস্পতিবার বিকাল ৩টা ১০ মিনিটে এই ঘটনা ঘটেছে।

তবে আহত মুয়াজ্জিনের শরীরিক অবস্থা প্রাণঘাতী না বলে জানিয়েছে পুলিশ।

মসজিদটিতে এটাই প্রথম কোনো সহিংসতার ঘটনা না। গত বছরের মার্চে দুই ব্যক্তি ছুরি নিয়ে মসজিদটির ভেতরে হামলা করলে ২০ বছর বয়সী এক তরুণ নিহত হন।

খবরে বলা হয়েছে, আসরের আজানের সময় মসজিদটিতে এক বর্ণবাদী শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্বাবাদী ঢুকে মুয়াজ্জিনের ঘাড়ে ছুরিকাঘাত করেন।

দেশটির সবচেয়ে বড় এই মসজিদটিতে একসঙ্গে পাঁচ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন।

  • সর্বশেষ