শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৪৫ রাত
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশের স্টিকারযুক্ত প্রাইভেটকার থেকে চিৎকার, নারী উদ্ধারসহ দুই অপহরণকারী গ্রেপ্তার

মাসুদ আলম : মঙ্গলবার রাতে র‌্যাব-৩ এর একটি টিম খিলগাঁও ফ্লাইওভার এলাকায় টহল দিচ্ছিল। এ সময় একটি প্রাইভেটকার থেকে এক নারীর চিৎকার শোনে সদস্যরা। পরে পুলিশ লেখা ওই প্রাইভেটকারটি অনুসরণ করে এক নারীকে উদ্ধার করা হয়। সজল আহম্মেদ ও মামুন হোসেনকে গ্রেপ্তার করা হয়। অশ্লীল ভিডিওসহ মোবাইল ও মেমোরি কার্ড জব্দ করা হয়।

র‌্যাব জানায়, ওই নারী দুই সন্তান ও স্বামীর সঙ্গে সবুজবাগ থানা এলাকায় ভাড়া থাকেন। সজলের সঙ্গে বিয়ের আগে তার সম্পর্ক ছিল। সে সময় বিয়ের প্রলোভনে তার কিছু ব্যক্তিগত ভিডিও ধারন করে রেখেছিল সজল। ওই নারীকে বিয়ের অস্বীকৃতি জানালে তিনি পরিবারের সম্মতিতে বিয়ে করেন। কিন্তু সাবেক প্রেমিকার বিয়ের পর নিজের কাছে থাকা ছবি ও ভিডিওগুলো তার স্বামী, মা-বাবা-ভাই-বোন এবং শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনদের কাছে পাঠিয়ে দেওয়ার হুমকি দেয় সজল। সামাজিক যোগযোগমাধ্যমেও ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

সংসার বাঁচাতে সজলের অন্যায় আবদার মেনে আসছিলেন ওই নারী। স¤প্রতি তিনি সজলের সঙ্গে সব ধরণের যোগযোগ বন্ধ করে দেন। এতে ক্ষিপ্ত হয়ে সজল ছবি ও ভিডিওগুলো ফেসবুক ও ইউটিউবে ছড়িয়ে দেয়। তারপরও তার অন্যায় আবদার পূরণে অস্বীকৃতি জানালে ওই নারীকে অপহরণের পরিকল্পনা করে সজল। সজল ও মামুন ইয়াবা সেবন করে। মামুন প্রাইভেটকারের চালক। গাড়ীতে পুলিশ এবং আইনজীবী স্টিকার ব্যবহার করে অপহরণ ও মাদক বহনের মতো অপরাধ করে আসছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়