শিরোনাম
◈ ২৫ মার্চ পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ নিষেধ ◈ আলোচনায় অগ্রগতির দাবি: ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের ◈ ২২ দেশের ঐক্যেও হরমুজে ইরানের দাপট কেন কমানো কঠিন ◈ ভারতের বিমানবাহিনীর যেসব তথ্য হাতিয়ে নিল পাকিস্তান ◈ সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটিতে ইরানের হামলার দাবি ◈ পেট্রোল পাম্প বন্ধের আশঙ্কা নেই, তবে সরবরাহ সংকটে চাপ বাড়ছে ◈ ঈদের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস, ফিরছে কর্মব্যস্ততা ◈ ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের ৬ কঠোর শর্ত, পর্দার আড়ালে শান্তি আলোচনার প্রস্তুতি ◈ সামনে কঠিন সময়, দ্রব্যমূল্য বাড়ার আশঙ্কা—সততার পথে এগোনোর আহ্বান মির্জা ফখরুলের ◈ মুক্তিযুদ্ধ-জুলাই গণঅভ্যুত্থান নিয়ে গবেষণায় ৫ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত অনুদান: নির্দেশিকা জারি

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৩২ রাত
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জিম্বাবুয়ের বিরুদ্ধে ক্যারিয়ারের শেষ সিরিজ খেলবেন মাশরাফি!

এল আর বাদল : ঢাকায় সফররত জিম্বাবুয়ের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে মাশরাফি বিন মোর্তুজার খেলা নিয়ে যে অনিশ্চয়তা ছিলো, সেই মেঘ যেনো কেটে গেছে আজ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কথাতে। তিনি বলেছেন, মাশরাফি খেলবেন এবং দলের নেতৃত্বও দেবেন।

এই সিরিজ দিয়ে মাশরাফি তার আন্তর্জাতিক ক্রিকেটের ক্যারিয়ারের যবনিকাপাত ঘটাবেন কীনা সাংবাদিকদের এমন প্রশ্নে মৃদু হাসলেন বিসিবি সভাপতি। শুধু বললেন সম্ভাবনাটাই বেশি। বিসিবি বস এও বলেছেন, মাশরাফি যদি পরিপূর্ণ ফিট থাকেন তবেই মাঠে নামবেন। আমার সঙ্গে মাশরাফির প্রাথমিক আলোচনায় সে কথাই হয়েছে। আমি মনে করি মাশরাফি সিরিজের তিনটি ম্যাচই খেলবেন।

৩৬ বছরের মাশরাফী নিজের শেষ বিশ্বকাপ খেলে ফেলেছেন গত বছরই। টেস্ট খেলেন না তিনি ২০০৯ সাল থেকে। টি-টোয়েন্টিকে বিদায় বলেছেন ২০১৭ সালে। তবে ওয়ানডে আর কত দিন খেলবেন সেটি সবার অজানা। বিসিবি মাশরাফির অবসরের সিদ্ধান্ত তার নিজের ওপরই ছেড়ে দিচ্ছে। তবে নতুন ওয়ানডে অধিনায়ক নির্বাচন নিয়ে আর দেরি করতে চায় না তারা। এক-দেড় মাসের মধ্যে হয়তো পরিষ্কার হয়ে যাবে। এই সিরিজ পর্যন্ত অপেক্ষা করবে বিসিবি।

নতুন অধিনায়ক পাওয়া গেলে মাশরাফির অধ্যায় কেটে যাবে বলে মনে করেন বিসিবি সভাপতি। তার দৃষ্টিতে মাশরাফীর অধিনায়কত্ব অধ্যায় শেষ হচ্ছে জিম্বাবুয়ে সিরিজেই। তবে ক্যারিয়ারের সমাপ্তি ঘটবে কীনা সেটাই স্পষ্ট করতে চাইলেন না। শুধু বললেন, সময় বলে দেবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়