শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:৫২ সকাল
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের করাচি বন্দরে গ্যাস বিষক্রিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ১৪, কার্গো জাহাজকে দায়ী করছে কর্তৃপক্ষ

শাহনাজ বেগম : পাকিস্তানের বন্দর নগরী করাচিতে অজ্ঞাত গ্যাসের বিষক্রিয়ায় অন্য আরো ৪শ’ মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরকে শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয় হচ্ছে। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে বুধবার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানান। উচ্চ পর্যায়ের একটি তদন্ত দল ঘটনা তদন্ত করলেও এখন পর্যন্ত বিষাক্ত গ্যাসের উৎস সম্পর্কে নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ। ইয়ন

সিন্ধু প্রদেশের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা জাফর মেহদী বলেছেন, নিহতদের ময়নাতদন্ত প্রতিবেদন পেতে ৭২ ঘণ্টা সময় লাগবে, তারপর হয়ত এ সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যাবে। তবে প্রাথমিকভাবে কার্গো জাহাজ হারকিউলিসকে সন্দেহ করা হচ্ছে কারণ ওই জাহাজ থেকে করাচি বন্দরে হাইড্রোজেন সালফাইড ছড়িয়ে পড়ার বাতাসে মাত্রাতিরিক্ত সয়াবিন ডাস্টের পরিমান বেড়ে যায়। এর প্রতিক্রিয়ায় শ্বাসকষ্টের একটি কারণ হতে পারে, তবে এখনও নিশ্চিত নন বলে ইন্টারন্যাশনাল সেন্টার ফর কেমিকেল অ্যান্ড বায়োলজিক্যাল সায়েন্সেস পাকিস্তান সরকারকে সতর্ক করেছে। জাহাজটি করাচি বন্দর থেকে পোর্ট কাসিমে গেছে।

গত রোববার থেকে করাচি শহরের কামারি এলাকার বাসিন্দারা গ্যাসের প্রভাবে অসুস্থ হতে শুরু করেন। তাদের সবাই শ্বাসকষ্ট, নাক-চোখ ও গলা জ্বালাপোড়ার কথা জানান। করাচির পুলিশ প্রধান আদিল মালিক বলেছেন, এটা দুর্ঘটনা, নাকি নাশকতা সে বিষয়টিও পুলিশ খতিয়ে দেখছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়