শিরোনাম
◈ যোগ করা সময়ে মার্তিনেল্লির গোলে নাটকীয় জয় ব্রাজিলের ◈ যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম ◈ 'ভবিষ্যৎ তোমাদের'—শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর নতুন শিক্ষা পরিকল্পনা ◈ হারা‌রে টে‌স্টে জিম্বাবুয়ের রান পাহাড়ে চাপা বাংলাদেশ ◈ চার বছর পর আবার ৩৭ বিলিয়ন ডলার ছাড়ালো বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ◈ করমুক্ত আয় বাড়ানো, কালো টাকা সাদা করার বিধান বাতিল ও স্টার্টআপে ৫০০ কোটি টাকা: বাজেটে প্রধানমন্ত্রীর একগুচ্ছ জনবান্ধব প্রস্তা ◈ কাঁচাবাজার ও ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের আওতার বাইরে রেখে সংসদে অর্থ বিল পাস ◈ সদ্য চালু হওয়া ভারতীয় ভ্রমণ ভিসার ‘স্লট’ নিয়ে রমরমা বাণিজ্যের অভিযোগ, ভোগান্তিতে সাধারণ মানুষ (ভিডিও) ◈ অর্থবিল পাস, বিনিয়োগনির্ভর অর্থনীতির অঙ্গীকার অর্থমন্ত্রীর ◈ একদিনে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, আক্রান্ত আরও ১২৪

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:৪৫ সকাল
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অজ্ঞান পার্টির মেশানো খাদ্যে বিষক্রিয়ায় সাতক্ষীরার এক শিক্ষকের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি : অজ্ঞান পার্টির মেশানো খাদ্যে বিষক্রিয়ায় সাতক্ষীরায় আশুতোষ সাধু নামের এক শিক্ষকের করুণ মৃত্যু হয়েছে। সোমবার রাতে সদর উপজেলার বাবুলিয়ার শ্রীপুরে এঘটনাটি ঘটে।
নিহত ওই শিক্ষক সদর উপজেলার আগরদাড়ী ইউনিয়নের শ্রীপুর গ্রামের মৃত বিষন্নপদ সাধুর ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ঘরের জিনিসপত্র লুটপাট করার লক্ষ্যে গত ১৫ ফেব্রুয়ারি রোববার রাতে অজ্ঞানপার্টির সদস্যরা শিক্ষক আশুতোষ সাধুর বাড়িতে এসে বাড়ির সবাইকে অজান্তে তাদের খাদ্যের পাত্রে বিষাক্ত রাসায়নিক দ্রব্য মিশিয়ে দেয়। ওই খাদ্য খেয়ে রাত ৯টার দিকে আশুতোস সাধু ও তার স্ত্রী ঝর্না সাধু এবং তার মেয়ে ঘুমিয়ে পড়েন। এরপর রাত ১১টার দিকে ৪/৫ জন অজ্ঞানপার্টির সদস্য আশুতোষ সাধুর ঘরে প্রবেশ করে তাদের জিনিপত্র লুটপাট করার সময় আশুতোষ সাধুর স্ত্রী ঝর্না তাদের দেখতে পান। এক পর্যায়ে আশুতোষ সাধুর স্ত্রী ঝর্না লুটপাটে বাধা দিলে তার সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়।

এরপর আশুতোষের স্ত্রী ঝর্ণা দেখতে পান তার স্বামী ঘুমিয়ে থাকা অবস্থায় তার মুখ দিয়ে গ্যাজা বের হচ্ছে। এর কিছুক্ষন পর তার অসুস্থ্য হয়ে পড়েন আশুতোষ সাধুর স্ত্রী ঝর্ণা ও তার মেয়ে। রাতেই তাদের সবাইকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আশুতোষ সাধুর অবস্থার অবনতি হলে পরদিন সোমবার তাকে খুলনা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সোমবার রাত ২টার দিকে তিনি সেখানে মারা যান বলে তার পরিবার জানান। তবে তার স্ত্রী ও মেয়ে বর্তমানে সুস্থ্য রয়েছেন বলে জানাগেছে।

এ বিষয়ে আগরদাড়ী ইউপি চেয়ারম্যান মজনু মালি জানান, অজ্ঞান পার্টির মেশানো খাদ্যে বিষক্রিয়ায় আশুতোষের মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, বিষয়টি শুনেছি। তবে আশুতোষ সাধুর পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কেউ কোন অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়