শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:০৫ সকাল
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুবাইয়ে ‘লৌহমানবী’ খেতাব জিতলেন বাঙালি নারী

আমাদের সময় : আরব আমিরাতের দুবাইয়ে ‘লৌহমানবী’ খেতাব অর্জন করেছেন বাঙালি নারী দিয়া অরোরা (মুখোপাধ্যায়)। তিনি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার বাসিন্দা। সম্প্রতি দুবাইয়ে সাঁতার, সাইকেল চালানো ও দৌড় ট্রায়াথলন প্রতিযোগিতা সাফল্যের সঙ্গে শেষ করেন দিয়া অরোরা। আর এর ফলে তিনি এ খেতাব জিতে নেন।

দিয়া অরোরা মধ্যপ্রাচ্যে জিওলজিস্ট হিসেবে চাকরি করেন। তার পাঁচ বছর বয়সী একটি সন্তানও রয়েছে। বছর পাঁচেক আগে চাকরির সূত্রে কুয়েতে থাকা শুরু করেন তিনি। দিয়া জানান, শুরুর দিকে কুয়েতে স্থানীয়দের সঙ্গে পরিচয় বাড়ানোর ইচ্ছায় কয়েকটি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তিনি। নতুন বন্ধুদের পরামর্শে তিনি সাঁতার, দৌড়, সাইক্লিং ট্রায়াথলনের জন্য তৈরি হতে শুরু করেন।

ট্রায়াথলনের নিয়ম হলো প্রতিযোগীদের প্রথমে সাঁতার কেটে এসে সাইকেল চালিয়ে নির্দিষ্ট দূরত্ব পার হয়ে দৌড়াতে হবে। সময়ও বাঁধা। আয়রনম্যান পর্যায়ে পৌঁছানোর আগে একজন প্রতিযোগীকে

পেরোতে হয় সুপার স্প্রিন্ট, স্প্রিন্ট, অলিম্পিক, হাফ আয়রনম্যানের পর্যায়। যে ট্রায়াথলনের খেতাব জিতেছেন দিয়া, সেখানে তাকে সমুদ্রে ১ দশমিক ৯ কিলোমিটার সাঁতার কেটে এসে ৯০ কিলোমিটার সাইক্লিং এবং তারপর ২১ দশমিক ১ কিলোমিটার দৌড়াতে হয়েছে। গত ৭ ফেব্রুয়ারি গোটা পর্যায়টি দিয়া শেষ করেছেন ৭ ঘণ্টার কিছু বেশি সময়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়