শিরোনাম
◈ খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ ও এক-এগারোয় কী ভূমিকা? ছক কষা হয় আগের দিন সন্ধ্যার বৈঠকে ◈ ইরান যুদ্ধে মধ্যস্থতা করতে চেয়ে সক্রিয় পাকিস্তান, ভারত কি কোণঠাসা হচ্ছে?  ◈ ইমনের ব‌্যা‌টিং তাণ্ড‌বের পর মোস্তাফিজের রেকর্ড, জয়ে ফিরলো লাহোর কালান্দার্স ◈ বাংলাদেশে উৎপাদনের পরও জ্বালানি সংকট কেন? ◈ সাফ চ্যাম্পিয়ন দ‌লের জন‌্য পুরস্কার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর ◈ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘কালো দিন’: একদিনে ২ যুদ্ধবিমান, ৫ ড্রোন ভূপাতিত, ২ হেলিকপ্টারে হামলা করলো ইরান ◈ এলপিজির দামে বড় লাফ, তবুও বাজারে বাড়তি দামে বিক্রি ◈ ইসি শুরু করেছে প্রাথমিক প্রস্তুতি, সরকারের “গ্রিন সিগন্যাল” চাই ◈ জ্বালানি সংকটে গণপরিবহন সেবা ফ্রি করার ঘোষণা পাকিস্তানের ◈ বিশ্বজুড়ে পেট্রোলের দামে বৈষম্য: কোথায় কত দামে বিক্রি হচ্ছে

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:০৯ সকাল
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতকে হারিয়ে কাবাডি বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তান

শিউলী আক্তার : ভারত-পাকিস্তান এর খেলা মানে দর্শকের মধ্যে আলাদা একটি উত্তেজনা। আর সেটি যদি ফাইনাল হয় তাহলে উত্তেজনা মনে হয় যেনো আরো দ্বিগুণ বেড়ে যায়। এবার সেটিই দেখলে বিশ্ব ক্রীড়াপ্রেমীরা। পাকিস্তানে অনুষ্ঠিত কাবাডি বিশ্বকাপে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতলো স্বাগতিকরা।

পাকিস্তানের পাঞ্জাব স্টেডিয়ামে ফাইনালে ভারতের বিরুদ্ধে ৪৩-৪১ ব্যবধানে জিতেছে স্বাগতিকরা। বিজয়ী দলকে ১ কোটি পাকিস্তানী রূপি ও রার্নাসআপ দলকে ৭৫ লাখ রূপি পুরস্কার দেয়া হয়েছে।

চিরশত্রু ভারতকে হারিয়ে খুশি পাকিস্তানের অধিনায়কসহ পুরা দেশ। ম্যাচ শেষে নিজের অভিব্যাক্তি প্রকাশ করে কাবাডি দলের অধিনায়ক ইরফান মানা বলেন, ‘এই জয়টি শুধুমাত্র খেলোয়াড় বা দলের নয়, পুরো দেশের। ভারতকে পরাজিত করার পরে যে বিজয় অর্জিত হয়েছে তার জন্য রকম উত্তেজনা কাজ করছে।’

এই জয়ে পাঞ্জাবের মুখ্য মন্ত্রী উসমান বুজডার বলেন, ‘সাবাশ সেরো, অসাধারণ খেলা কাবাডি এবং পাকিস্তানের জন্য এটি প্রাপ্য ছিলো। আজকের এই জয়ের পাকিস্তান দলকে অভিনন্দন।’

প্রসঙ্গত, রাজনৈতিক দ্বন্দ্বের কারণে পাকিস্তান সফরে যাওয়ার অনুমতি পায়নি ভারতীয় দল। পরে মন্ত্রণালয়কে না জানিয়েই পাকিস্তানে কাবাডি বিশ্বকাপ খেলতে গেছিলো তারা। ওখানের হোটেলে উঠার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দেয়ার পর ভারতীয় মন্ত্রণালয় জানতে পারে তাদের খেলোয়াড়রা পাকিস্তানে কাবাডি বিশ্বকাপে অংশ নিতে গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়