শিরোনাম
◈ পদ্মা সেতুর মাওয়া প্রান্তে বাস উল্টে আহত ৮ ◈ বছরের বাকি ৪ মাসে সরকারি ছুটি ৫ দিন, কর্মদিবসে মিলবে মাত্র ৩ দিন ◈ রোজার পরে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ চোরাচালান ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৫৬ ◈ রংপুরের চার খুনের তদন্তে নতুন মোড়, সিদ্ধার্থ-মুগ্ধের শরীরে মেলেনি মাদকের অস্তিত্ব ◈ মক্কা চুক্তি: কৌশল ও প্রতিরক্ষা কমিটির বৈঠক আজ, আলোচনায় যা থাকবে ◈ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, বেড়ে দাঁড়াল ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩: ইসি সচিব ◈ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান ◈ আইপিইউ মহাসচিবের সঙ্গে স্পিকারের বৈঠক, গণতন্ত্র ও ভোটাধিকার নিয়ে আলোচনা

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:৪১ সকাল
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাতীবান্ধায় প্যাথলজির আড়ালে মাদক ব্যবসা; ফেন্সিডিলসহ গ্রেপ্তার ১

নুরনবী সরকার, লালমনিরহাট প্রতিনিধি : জেলার হাতীবান্ধার মেডিকেল মোড় এলাকায় তিস্তা প্যাথলজি এন্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে ৫ বোতল ফেন্সিডিলসহ মিলন মিয়া (২১) নামে একজনকে গ্রেপ্তার করেছে হাতীবান্ধা থানা পুলিশ। এসময় অপর সহযোগী তিস্তা প্যাথলজির কর্মচারী শরিফুল ইসলাম পালিয়ে যায়।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে হাতীবান্ধা থানা পুলিশের একটি দল ওই প্যাথলজিতে অভিযান চালিয়ে মাদকসহ তাকে গ্রেপ্তার করা হয়।

হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক আবু বক্কর সিদ্দিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই প্যাথলজিতে অভিযান চালিয়ে মিলন মিয়াকে গ্রেপ্তার ও ৫ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলন জানান, ওই প্যাথলজির কর্মচারী বাড়াইপাড়া এলাকার জসির উদ্দিনের পূত্র শরিফুল ইসলামসহ তারা এ মাদক ব্যবসা করে আসছেন। এ সময় তিস্তা প্যাথলজির কর্মচারী শরিফুল ইসলামকে পুলিশ খুঁজলে সে পালিয়ে যায়।

গ্রেপ্তার মিলন মিয়া বাড়াইপাড়া এলাকার মমিনুর রহমানের পুত্র।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই প্যাথলজিতে মাদক ব্যবসার সাথে কারা কারা জড়িত এবং মাদক ক্রয় বা সেবন করে তা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা : আলআমিন ভূঁইয়া

  • সর্বশেষ