শিরোনাম
◈ ১২ তারিখেই নির্বাচন হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ ◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন? ◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও) ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:০২ সকাল
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বড় শাস্তি পাওয়া থেকে বেঁচে গেলেন উমর আকমল, পেলেন তিরস্কার

স্পোর্টস ডেস্ক : যে কাণ্ড করেছেন সেটির জন্য বড় শাস্তি না পেয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) তিরস্কার পেয়েছেন উমর আকমল। মূলত ঘটনাটি ভুল বোঝাবুঝি ছিলো তাই কোনো শাস্তি পাননি তিনি।

বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজ আর পাকিস্তান সুপার লিগকে (পিএসএল) সামনে রেখে নিজেকে প্রস্তুত করছিলেন উমর আকমল। ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করার পর দলে ফেরানোর চিন্তা থেকেই আকমলকে ফিটনেস টেস্টে ডেকেছিলো পিসিবি।

কিন্তু সেই টেস্টে উৎরাতে পারেননি উমর আকমল। ট্রেইনার জানান, তিনি অকৃতকার্য। তাতেই খেপে যান আকমল। ট্রেইনারের সামনে গিয়ে জার্সি খুলে শরীর বের করে রাগান্বিত কণ্ঠে জিজ্ঞেস করেন-কোথায় চর্বি আমার, দেখান!

এই ঘটনার পর হেড কোচ কাম প্রধান নির্বাচক মিসবাহ-উল-হকের কাছে অভিযোগ গেছে। বোর্ড পুরো ঘটনা তদন্ত করবে বলেই জানায়। সেই কারণে দুই পক্ষকে ডাকাও হয়। তবে তদন্তের পর পিসিবি বলছে, পুরো ঘটনাই ছিলো ভুল বোঝাবুঝি।

পিসিবি এক বিবৃতিতে জানায়, ‘উমর আকমল তার কাণ্ডের জন্য ক্ষমা চেয়েছেন। পিসিবিও তাকে তিরস্কার জানিয়েছে। সিনিয়র ক্রিকেটার হিসেবে তার দায়িত্বজ্ঞানের কথাও মনে করিয়ে দিয়েছে। এই ঘটনার এখানেই শেষ। পিসিবি কিংবা উমর আকমল এটা নিয়ে আর কোনো মন্তব্য করবে না।’

ট্রেইনারের সঙ্গে আকমলের ঝামেলার ঘটনায় পিসিবির সিনিয়র কর্মকর্তা ও সাবেক টেস্ট ব্যাটসম্যান হারুন রশিদকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়। মনে করা হচ্ছিলো, নিষেধাজ্ঞায় পড়তে পারেন আকমল, না হলে জরিমানা হবে। এর কিছুই হলো না। এবারের মতো বেঁচে গেলেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়