শিরোনাম
◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে ◈ জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ জিতলে সংস্কার, ‘না’ জিতলে কী হবে? ◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৩৭ দুপুর
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শর্ত পূরণ না করায় রাজনগরে ইটভাটাকে ২০ লাখ টাকা জরিমানা

স্বপন দেব, মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগরে ৩টি ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে একটি ইটভাটাকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময় ইটভাটাগুলোকে প্রয়োজনীয় শর্ত পূরণ করে কার্যক্রম চালাতে নির্দেশ দেয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ইসরাত জাহান পান্নার নেতৃত্বে রাজনগর উপজেলায় এই মঙ্গলবার অভিযান চালানো হয়। এতে মৌলভীবাজার জেলা পরিবেশ অধিদপ্তর সহযোগিতা করে।

সকাল সাড়ে ৯ টার সময় উপজেলার সদর ইউনিয়নের মুরালী গ্রামে কাজী খন্দকার ব্রিকসে অভিযান চালানো হয়। এসময় ইটভাটাটিতে পরিবেশ বান্ধব উপায়ে ইট তৈরি না করায় ভাটার চুলা ভেঙ্গে ফেলা হয় ও ইট গুড়িয়ে দেয়া হয়। অভিযানের সময় ওই ইটভাটার মালিক উপস্থিত না থাকায় পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে স্বশরীরে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

পরে একই ইউনিয়নের কর্ণিগ্রাম এলাকায় অবস্থিত এসকে ব্রিকসকে নিয়ম না মেনে কাঠ পুড়ানো ও পরিবেশ বান্ধব চুলা না থাকার অভিযোগে ২০ লাখ টাকা জরিমানা করা হয়। তাৎক্ষনিক ২ লাখ টাকা আদায় করে বাকী টাকা দিতে সময় বেধে দেয়া হয়েছে। দুপুর আড়াইটার দিকে একই ইউনিয়নের মহাসহ¯্র গ্রামের এমআর ব্রিকস নামে একটি ইটভাটায় অভিযান চালিয়ে ভাটার চুলা ভেঙ্গে দেয়া হয়।

পরিবেশ অধিদপ্তরের মৌলভীবাজার জেলার সহকারী পরিচালক বদরুল হুদা বলেন, পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক এর নেতৃত্বে অভিযান চালিয়ে রাজনগরের ৩টি ইটভাটার চুলা ভেঙ্গে দেয়া হয়েছে। এদের মধ্যে কণিগ্রাম এলাকার এসকে ব্রিকসকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সম্পদানয়: রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়