শিরোনাম
◈ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস  বাণিজ্যে আ‌মে‌রিকার পর রাশিয়ারও নজর এবার বাংলাদেশে ◈ নারী এশিয়া কা‌পের সে‌মিফাইনা‌লে আজ রা‌তে বাংলা‌দেশ-ভারত মু‌খোমু‌খি ◈ ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে যা‌চ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির ◈ তৃতীয় এলএনজি টার্মিনালে খরুচে চীনা কোম্পানিকেই কেন সরকারের পছন্দ ◈ শিক্ষককে হানিট্র্যাপে ফেলে টাকা আদায়, নারীসহ গ্রেপ্তার ৪ ◈ যুদ্ধ শুরুর পর সবচেয়ে বড় আঘাত করল ইরান ◈ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় পরিচয় নয়, বৈধ প্রার্থিতাই মূল: প্রতিমন্ত্রী শাহে আলম ◈ মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর ◈ প্রতি মাসে ভ্যাট রিটার্ন জমার বাধ্যবাধকতা ফিরছে, অনুমোদনের পর প্রস্তাব উঠবে সংসদে ◈ এসএসসির খাতা চ্যালেঞ্জ করে জিপিএ-৫ পেল ৩০৭৯ শিক্ষার্থী, ফল জানা যাবে যেভাবে

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:০০ সকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা

সিরাজুল ইসলাম: বুধবার মোহাম্মদপুর থানায় এই মামলা করা হয়। মামলাটি করেছে তদন্ত সংস্থা সিআইডি।

সিআইডি জানায়, রাজীব মাদক ব্যবসা, চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল ও প্রতারণা করে ১৮ কোটি ৪০ লাখ টাকা উপার্জন করেছেন। ওই টাকা দিয়ে তিনি জমি, ফ্ল্যাট কিনে পরে নামে-বেনামে বিভিন্ন প্রতিষ্ঠান চালু করে মানি লন্ডারিং আইনে অপরাধ করেছেন। মামলায় রাজীব ছাড়াও আট থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।

চাঁদাবাজি-দখলবাজির অভিযোগে গত বছরের ১২ অক্টোবর র্যাবের হাতে গ্রেপ্তার হন রাজীব। ওই সময় তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং ঢাকা মহানগর উত্তর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

সিআইডির মামলার বিবরণে বলা হয়, রাজীবের চারটি ব্যাংক হিসাবে ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ২২ কোটি ৬২ লাখ টাকা লেনদেন হয়েছে। সিআইডির গণমাধ্যম শাখার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন বলেন, রাজীবসহ অপর আসামিদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে দায়ের মামলাটি সিআইডি তদন্ত করছে। সূত্র: সমকাল

  • সর্বশেষ