শিরোনাম
◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:২৪ সকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একুশে গ্রন্থমেলায় রোহিঙ্গা গণহত্যার ইংরেজি বই ‘ওয়েল’

আলআমিন ভূঁইয়া : এবারের অমর একুশে গ্রন্থমেলায় পাওয়া যাচ্ছে সাংবাদিক রীনা আকতার তুলির দুটি নতুন বই। ইংরেজি ও বাংলা ভাষায় প্রকাশিত বই দুটিতে মূলত তার বিভিন্ন গবেষণামূলক প্রবন্ধ স্থান পেয়েছে।

রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর গণহত্যা থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জীবন সংগ্রাম উঠে এসেছে ‘ওয়েল’ নামের ইংরেজি ভাষার বইটিতে। এবারই এটি প্রথম প্রকাশিত হয়েছে।

আর বাংলায় প্রকাশিত ‘শঙ্খশিকল’-এর দ্বিতীয় সংস্করণ এসেছে মেলায়। ওয়েল-এ নির্যাতনের শিকার রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাদের নির্মম নির্যাতনের খণ্ডচিত্রগুলোই তুলে ধরা হয়েছে।

দীর্ঘদিন রোহিঙ্গাদের নিয়ে সরেজমিনে প্রতিবেদন করতে হয়েছে এই সাংবাদিককে। সেই অভিজ্ঞতা থেকে লেখা বইটি রোহিঙ্গাদের বেদনাদায়ক ঘটনাবলীর জ্বলন্ত সাক্ষ্য।

একুশে বইমেলায় বইটি পাওয়া যাচ্ছে বেহুলা বাঙলা প্রকাশনীর ৪৬৯, ৪৭০ ও ৪৭১ নম্বর স্টলে।

অন্যদিকে শঙ্খশিখল মূলত জঙ্গিবিষয়ক একটি গবেষণামূলক প্রবন্ধ গ্রন্থ। এতে বাংলাদেশের জঙ্গিবাদ বিস্তারের শেকড়ের ইতিহাস উঠে এসেছে।

বাংলাদেশে বিভিন্ন জঙ্গি হামলা, ব্লগার হত্যা, বাঙালি নারী কেন জঙ্গি দলে ভিড়েছে— এসবের সবিস্তার তথ্য পাবেন বইটিতে। এছাড়া বিশিষ্টজনের সাক্ষাৎকারসহ নানা অজানা তথ্য রয়েছে শঙ্খশিকলে। অঙ্কর প্রকাশনীর ৬২৫ নম্বর স্টলে পাওয়া যাবে বইটি।

এ ছাড়া বই দুটি সংগ্রহের জন্য ফোন করতে পারেন ০১৭২৩৭৫২৮৯৪ নম্বরে।

  • সর্বশেষ