শিরোনাম
◈ সরকারের নতুন পরিকল্পনা: সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়বে ১০ হাজার মেগাওয়াটে ◈ লেবানন–ইসরায়েল সীমান্তে সাময়িক শান্তি, ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ◈ জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর: প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ ◈ কুষ্টিয়ায় 'পীর' হত্যার ঘটনায় নেই কোনো গ্রেফতার, পু‌লিশ বল‌ছে আসামী খু‌ঁজে পা‌চ্ছি না ◈ নিউজিল্যান্ডের বিরু‌দ্ধে সিরিজে শুভ সূচনা আমার প্রথম উদ্দেশ‌্য : মে‌হে‌দি মিরাজ ◈ বার কাউন্সিল নির্বাচন : পেছানো হয়েছে আইনজীবীদের অনুরোধে: সংসদে আইনমন্ত্রী ◈ হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ৮ শিশুর মৃত্যু ◈ স্বর্ণের দামে বিয়ের ঐতিহ্যে ধাক্কা, দক্ষিণ এশিয়ায় গয়নার বদলে কৃত্রিম বিকল্পের দিকে ঝুঁকছেন মানুষ! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক!

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ১০:৫০ দুপুর
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ১০:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপ চ্যাম্পিয়ানে শেকৃবিতে আনন্দ মিছিল

শেকৃবি সংবাদদাতা: অনুর্ধ্ব-১৯ বাংলাদেশ ক্রিকেট দল বিশ্ব চ্যাম্পিয়ান হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ, শেকৃবি ছাত্রলীগ শাখার আনন্দ মিছিল এবং সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় শেকৃবি ছাত্রলীগন শাখার কার্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে প্রসাশনিক ভবনের সামনে গিয়ে মিছিলটি শেষ হয় এবং সেখানে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন, শেকৃবির উপ-উপাচার্য অধ্যাপক ড মো. সেকেন্দার আলী, শেকৃবি ছাত্র লীগ শাখার সভাপতি এস এম মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান এবং সকল অনুষদের শিক্ষার্থীরা।

সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান বলেন, আমরা অত্যন্ত আনন্দিত ‘অনুর্ধ্ব-১৯ বাংলাদেশ ক্রিকেট দল’ এর চ্যাম্পিয়ান হওয়ায়। তারা যেন দেশর জন্য আরো ভলো কিছু অর্জন করতে পারে সেই কামনা করি।

শেকৃবি ছাত্র লীগ শাখার সভাপতি এস এম মাসুদুর রহমান বলেন, আমরা আমাদের দেশের জন্য নতুন একটা ইতিহাস গড়ছি অনুর্ধ্ব-১৯ বাংলাদেশের দামাল ছেলেদের মাধ্যমে।

শেকৃবির উপ-উপাচার্য অধ্যাপক ড মো. সেকেন্দার আলী বলেন, মুজিব বর্ষে এই বিশ্বকাপ চ্যাম্পিয়ান আসলেই মনে ধারণ করার মতো।তাদের অক্লান্ত পরিশ্রম এবং ভালো খেলা বাংলাদেশের জন্য আরো নতুন কিছু বয়ে আনবে আশা করি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়