শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:৫৩ সকাল
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অর্থ সংকট নয়, পাইলট ও ক্রুদের নিরাপত্তার স্বার্থেই চীনে বিমান পাঠানো যাচ্ছে না, জানালেন অর্থমন্ত্রী

সাইদ রিপন: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বুধবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে নিজ কার্যালয়ে সৌদি প্রতিনিধিদের সাথে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, দেশে টাকার কোনো অভাব নেই।টাকার অভাবে নয় অন্য কারণে চীন থেকে বাংলাদেশি কাউকে এই মুহূর্তে সরকারিভাবে দেশে ফেরানো হচ্ছে না।

এর আগে, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, আমরা যাদের এনেছি, তিন কোটি টাকা প্লেন ভাড়া দিতে হয়েছে, আমার ফান্ডে আর কোনো পয়সা নাই।

টাকার অভাবে দেশে ফেরানো যাচ্ছে না পররাষ্ট্রমন্ত্রীর এমন কথার বিষয়ে প্রশ্ন করা হলে অর্থমন্ত্রী বলেন, আমরা চীন থেকে ৩ থেকে ৪’শ জনকে দেশে এনেছি। যে সব পাইলট ও কেবিন ক্রু চীনে গিয়েছিলেন তাদের কোন দেশে ঢুকতে দিচ্ছে না। এমন কি আমাদের সেই প্লেনটিও অন্য কোনো দেশে যেতে পারছে না। সুতরাং টাকার কারণে তাদের আনতে পারছি না বিষয়টা এমন নয়। আমাদের টাকার কোনো অভাব নেই। তবে সময় মতো আমরা ঠিকই ব্যবস্থা নেব।

এসময় আরো উপস্থিত ছিলেন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মনোয়ার আহমেদ, সৌদি শ্রম মন্ত্রণালয়ের উপমন্ত্রী মাহির আব্দুল রাহমান গাসিম, আরামকোর বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার এক্সপার্ট জুলিও সি হেজেলমেয়ার মোসেস প্রমূখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়