শিরোনাম
◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী ◈ প্রকাশ্যে ঘুষ গ্রহণকে ‘যৌক্তিক’ দাবি করা সেই এএসআই প্রত্যাহার ◈ এলপিজির নির্ধারিত দাম নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নজরদারির নির্দেশ ◈ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, চীন-ভারত-দক্ষিণ কোরিয়ায় প্রবৃদ্ধি ◈ কাশ্মীরে ৬০০ ‘বাংলাদেশি’ শনাক্তের দাবি ভারতের, ১৫০ জনকে পশ্চিমবঙ্গে নিয়ে ‘পুশ ইন’ প্রস্তুতি! ◈ প‌থে থাকা ২০ লাখ শিশু নেই সরকারের খাতায় ◈ ফিফা আসিয়ান কাপে ইন্দোনেশিয়া চ‌্যা‌ম্পিয়ন ◈ ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে দীনেশ ত্রিবেদীর দৌড়ঝাঁপ, তারেক রহমানকে দিল্লি নিতে ভারতের তৎপরতা! ◈ ‌ফ্রা‌ন্সের বা‌জিমাত, ১৪ মিনিটে বেল‌জিয়াম‌কে দি‌লো চার গোল ◈ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে লাওস

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৫৭ রাত
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হারের বৃত্তে ঘুরপাক খেলেও বাংলাদেশ দলে নতুনদের প্রয়োজন মনে করেন না নান্নু

নিজস্ব প্রতিবেদক : অনূর্ধ্ব-১৯ দল বাংলাদেশতে ইতিহাসের প্রথম বিশ্বকাপ জেতার স্বাদ দিয়েছে। অপরদিকে পাকিস্তানের মাটিতে টেস্ট ম্যাচে ইনিংস ব্যাবধানে হেরে লজ্জা কুঁড়িয়েছে জাতীয় দল। বড়দের এমন বাজে অবস্থা থাকা সত্ত্বেও দলে নতুনদের প্রয়োজন নেই বলে জানিয়েছেন বিসিবরি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

বিশ্বকাপের পর ত্রিদেশীয় সিরিজ জেতা ছাড়া বাংলাদেশের উল্লেখযোগ্য কোনো সাফল্য নেই। ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের একটিতে জয় পেয়েও দুটিতে হেরে সিরিজ খুইয়েছে তারা। পাকিস্তানের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ হারের লজ্জা না ভূলতেই টেস্টে ইনিংস ব্যবধানে হারলো। হারের বৃত্তে ঘুরপাক খেলেও নতুনদের প্রয়োজন মনে করেন না নান্নু।

তিনি বলেন, ‘চাইলেই তো সব ক্রিকেটারকে আপনি চেঞ্জ করে দিতে পারেন না। এটা তো বললে হবে না। একটা দল থেকে আপনি ফলাফল পাচ্ছেন না, একটু অপেক্ষা করতে হবে। এদেরকে একটু দেখাশোনা করতে হবে। এরপর আগামী দিনের জন্য প্রস্তুত করতে হবে।’

চলতি মাসের ২২ তারিখ জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ শুরু হবে বাংলাদেশের। বিদেশের মাটিতে টানা বাজে পারফর্ম করার পর ঘরের মাঠে জিম্বাবুয়েকে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সকলে। প্রধান নির্বাচক নান্নুও জিম্বাবুয়ে দেখেই ঘুরে দাঁড়ানোর আশা করছেন।

নান্নু বলেন, ‘ক্রিকেটে আপনার একটা জায়গায় সমানভাবে থাকা কিন্তু কঠিন। উত্থান-পতন আছে ক্রিকেটে। একটা দল কোনোদিন বলতে পারবে না যে আমি একই স্ট্যান্ডার্ডে ক্রিকেট খেলবো। আমরা ৬ মাস ধরে খারাপ খেলছি, আশা করছি ঘরের মাঠের সিরিজ দিয়ে আমরা আবারও ঘুরে দাঁড়াবো।’

  • সর্বশেষ