শিরোনাম
◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল  ◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ০১:৩৮ রাত
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ০১:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউ হ্যাম্পশায়ার ডেমোক্রেট প্রাইমারির মিডনাইট ভোটে জয় ক্লবুচারের, পিছিয়েই পড়ছেন বাইডেন

আসিফুজ্জামান পৃথিল : ডেমোক্রেট দলের প্রথম প্রাইমারির আগের রাতে ভোট দিয়েছেন বেশ কিছু দূরবর্তী কিছু শহর ও গ্রামের ভোটাররা। সব মিলিয়ে ভোট দিয়েছেন ২৫ জন ডেমোক্রেট সমর্থক। সিএনএন

সর্বাধিক ৮ ভোট পেয়ে প্রাথমিকভাবে বিজয়ী মিনেসোটা সিনেটর অ্যামি ক্লবুচার। ভারমন্ট সিনেটর বার্নি স্যান্ডার্স এবং ম্যাসাচুসেটস সিনেটর এলিজাবেথ ওয়ারেন দুজনেই ৪টি করে ভোট পেয়েছেন।

ব্যবসায়ী ও উদ্যোক্তা অ্যান্ড্রু ইয়াং পেয়েছেন ৩টি ভোট। সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন, ইন্ডিয়ানার সাবেক মেয়র পিট বুটিজেজ, নিউ ইয়র্কের সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গ পেয়েছেন ২টি করে ভোট।

মঙ্গলবার রাতে (বাংলাদেশ সময় বুধবার), নিউ হ্যাম্পশায়ার প্রাইমারির ভোট অনুষ্ঠিত হবার কথা। মিডনাইট ভোটের ধারা বজায় থাকলে শুধু বাইডেনই নন, খারাপ করার কথা আইওয়া ককাসে সবাইকে চমকে দেয়া বুটিজেজেরও।

গত সপ্তাহেই অনুষ্ঠিত হয় আইওয়া ককাস। এতে মাত্র ০.১ শতাংশ ভোট ব্যভধানে জয়ী হন বুটিজেজ। দ্বিতীয় অবস্থানে ছিলেন স্যান্ডার্স।

এই ভোটগুলোর ফলাফলের উপর ভিত্তি করেই জানা যাবে, কে হতে পারেন এ বছরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্রেট পদপ্রার্থী।

  • সর্বশেষ