শিরোনাম
◈ ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু, প্যারা পনিসহ আটক ২ ◈ প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল  নিষিদ্ধ, ই-রিকশা নিবন্ধনে আসছে নতুন বিধিমালা ◈ মানবাধিকার কমিশন বিল নিয়ে বিরোধীদের বয়কট: ‘রাবার স্ট্যাম্প’ কমিটির অভিযোগ ◈ ৬৪ জেলায় মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেওয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে রিট ◈ স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: গুম প্রতিরোধ দিবসে রাষ্ট্রপতি ‎ ◈ ভূমিধসে চীন–নেপাল সীমান্তে ফের নতুন হ্রদের সৃষ্টি, বিপর্যয়ের শঙ্কা ◈ সেপ্টেম্বরেই শুরু, ৬ মাসে মালয়েশিয়া যাবে ২ লাখ বাংলাদেশি ◈ ভোলার গ্যাস পাইপলাইন প্রকল্প মাত্র ৬০০ কোটি টাকার জন্য ফেলে রাখা হয়! ◈ আমরা একটি নতুন অর্থনৈতিক মডেল চালু করেছি: অর্থমন্ত্রী ◈ ২০২৮ থেকে শিক্ষাক্রমে ব্যাপক পরিবর্তন আসবে, যুক্ত হচ্ছে যেসব বিষয়

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ১১:১৩ দুপুর
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ১১:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগুনে ঘরের সব মালামাল পুড়ে ছাই, অক্ষত পবিত্র কোরআন

নিউজ ডেস্ক: গাজীপুর সিটি কর্পোরেশনের ইসলামপুর এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৯টি বসত ঘর পুড়ে গেছে। তবে, এতে ঘরের সব মালামাল পুড়ে গেলেও ঘরে থাকা পবিত্র কোরআন শরীফ অক্ষত অবস্থায় পাওয়া গেছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে এ অগ্নিকান্ডের ঘটনায় ৯টি বসত ঘরে থাকা টিভি ও ফ্রিজসহ সব মালামাল পুড়ে যায়।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, গাজীপুর মহানগরীর ইসলামপুর এলাকার তোফাজ্জল হোসেনের বাড়িতে দুপুর ২টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। অগ্নিকান্ডে বসতবাড়ির ৯টি ঘর পুড়ে গেছে। তবে, অক্ষত অবস্থায় ছিল পবিত্র কোরআন শরিফ।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে, অগ্নিকাণ্ডে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। আরটিভি অনলাইন

  • সর্বশেষ