শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ০২:১৬ রাত
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ০২:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আটলান্টিক মহাসাগরে তৈরি হয়েছে দুটি ‘বম্ব সাইক্লোন’, পুরু তুষারে ঢেকে গেছে যুক্তরাজ্য

আসিফুজ্জামান পৃথিল : সাইক্লোন কিয়ারা জন্ম নিয়েছে গ্রিনল্যান্ড এবং আইসল্যান্ডের মধ্যে। এদিকে আরেকটি সাইক্লোন তৈরি হয়েছে কানাডার নোভা স্কটিয়া এলাকায়। স্কাই, ডয়েসে ভেলে, টাইমস

ঘূর্ণিঝড় কিয়ারার কারণে নিউফাউন্ডল্যান্ডে মৌসুমের দ্বীতিয় সর্বোচ্চ তুষারপাত হয়েছে। এই ঝড়ের কারণে উত্তর ইউরোপজুড়ে তাপমাত্রা আরও হ্রাস পাবে। যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তর জানিয়েছে, তুষারের সঙ্গে আকাশ থেকে ঝড়বে নিরেট বরফও। সকলকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে ।

এদিকে প্রায় নিরক্ষীয় ঝড়ের শক্তি নিয়ে সোমবার যুক্তরাজ্যের উপকূলে আঘাত হেনেছে কিয়ারা। এতে বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্থ হয়েছে। বাতিল করা হয়েছে বিমান ও ফেরি পরিসেবা।

এই ঝড়ের কারণে তুমুল বৃষ্টির সঙ্গে ৯০ কিলোমিটার দমকা হাওয়া প্রবাহিত হচ্ছে উপকূলীয় এলাকাগুলোতে। বেশ কিছু এলাকার বাড়িঘরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

ঝড়ের কারণে ইয়র্কশায়ার এলাকার বেশ কিছু অঞ্চল সম্পূর্ণ ডুবে গেছে। বাড়িরঘরের সঙ্গে যুবে গেছে রাস্তাঘাট, গাড়ি ঘোড়াও। যুক্তরাজ্যের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডে অন্তত ২০ সেন্টিমিটার তুষারপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর ইংল্যান্ডের বেশ কয়েকটি স্থানে জারি করা হয়েছে বরফ সতর্কতা।

জার্মানির রেল পরিচালনাকারী সংস্থা ডয়েচে বান জানিয়েছে, তারা সকল দূরবর্তী রেল যোগাযোগ বন্ধ করে দিয়েছে। কারণ হিসেবে তারা কিয়ারার কারণে সৃষ্ঠ সমস্যার কথা জানিয়েছেন। জার্মানির বেশ কিছু বিমানবন্দরেও বিমান উঠানামা বন্ধ হয়ে গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়