শিরোনাম
◈ রোহিঙ্গা সংকটে পরিবেশ-অর্থনীতিতে বড় চাপ, বাড়ছে মাদক ও চোরাচালান: সেনাপ্রধান ◈ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল, পেলেন ২৫৫ ভোট ◈ ১৫ সেপ্টেম্বরের মধ্যে সব সরকারি কমিটি হালনাগাদের নির্দেশ ◈ সৌদি আরবের মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি হাফেজ নুরুদ্দিন জাকারিয়া ◈ রাষ্ট্রপতি নির্বাচন: ‘রাজনৈতিক বার্তা দিতেই অংশগ্রহণ’, বললেন বিরোধীদলীয় চিফ হুইপ ◈ কলকাতার আগুনে প্রাণহানি: ‘যা যা করার আছে, নিশ্চয়ই করব’ ◈ সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন: ভবিষ্যৎ রাষ্ট্রপতি নির্বাচনে আসছে নতুন বিধান ◈ পেছনের পর এবার সামনেও নম্বর প্লেট, মোটরসাইকেলে আসছে নতুন নিয়ম ◈ ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, সংসদে ভোট দিলেন তারেক রহমান ও মির্জা ফখরুল ◈ লা লিগায় দারুণ সূচনা  অ্যাটলেটিকো মাদ্রিদের

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ০১:১৯ রাত
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ০১:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাটোরে সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা

তাপস কুমার, নাটোর প্রতিনিধি : বিভিন্ন গণমাধ্যমে নানা অব্যবস্থাপনা, অনিয়মের খবর প্রচারের পর নাটোর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ কলিমুদ্দিন।

গত ৩০ জানুয়ারি নাটোর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে জাতীয় সংগীত না হওয়াসহ নানা অনিয়ম-দুর্নীতি সংক্রান্ত একটি প্রতিবেদন প্রচার করে বিভিন্ন টিভি চ্যানেল এবং বেশ কিছু অনলাইন নিউজ পোর্টাল। তার প্রেক্ষিতে এই অনিয়ম তদন্তে এক সদস্য বিশষ্ট একটি তদন্ত কমিটি গঠিত হয়।

বগুড়া আঞ্চলিক কার্যালয় থেকে গঠিত এক সদস্যের একটি তদন্ত কমিটি এ সংক্রান্ত বিষয়ে তদন্ত করতে নাটোরে আসেন। এই খবর পেয়ে কয়েকজন প্রতিবেদক নাটোর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে সংবাদ সংগ্রহ করতে যায়। এ সময় প্রতিষ্ঠানের মূল ফটক বন্ধ পাওয়া যায়। সেখানে দায়িত্বরত গেটম্যান সাংবাদিকদের ভেতরে ঢুকতে দেয়নি। দায়িত্বরত গেটম্যান জানান, অধ্যক্ষ স্যারের নিষেধাজ্ঞা আছে সাংবাদিক প্রবেশে।

এ বিষয়ে অধ্যক্ষের সঙ্গে ফোনে কথা বললে তিনি জানান, জেলা প্রশাসক তাকে বলেছেন সাংবাদিকরা যাতে ভেতরে প্রবেশ করতে না পারে।

এ বিষয়ে জানতে চাওয়া হলে জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ জানান, তিনি তো ঐ প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ নন বিধায় তার এমন কোনো নিষেধাজ্ঞা দেয়ার প্রশ্নই ওঠেনা। তিনি তখন আইন-শৃংখলা কমিটির মিটিংয়ে ব্যস্ত ছিলেন, পরে তিনি বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান। সম্পাদনা: রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়