শিরোনাম
◈ যুদ্ধ পরিস্থিতির প্রভাব, ঢাকায় আজও ২৬ ফ্লাইট বাতিল ◈ ঈদযাত্রায় মহাখালীতে বাস সংকট, টিকিট না পেয়ে যাত্রীদের ভোগান্তি ◈ মধ্যপ্রাচ্যে গভীর সংকট, সমাধান খুঁজতে এক টেবিলে আরব-ইসলামী দেশগুলো ◈ স্বজনের টানে ঘরমুখো মানুষ, কোথাও যানজট কোথাও স্বস্তি ◈ ঈদ ছুটিতে রাজধানীতে অপরাধের ঝুঁকি, সতর্কতায় জোর পুলিশের ◈ জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির ঘোষণা থেকে সরে এলো বিইআরসি ◈ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিয়ে সমঝোতা নাগালের মধ্যে ছিল বলে মনে করেছেন যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ◈ দক্ষিণ কোরিয়াকে হা‌রি‌য়ে নারী এশিয়ান কাপের ফাইনালে জাপান  ◈ মে‌হেদী হাসান মিরাজের পক্ষে রায় দিলো এমসিসি ◈ ট্রেন দুর্ঘটনায় ক্ষতি হ্রাস ও দুর্ভোগ এড়াতে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:০৯ সকাল
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপ জয় মুজিববর্ষের প্রথম উপহার, যুবাদের জমকালো সংবর্ধনা দেয়া হবে : প্রধানমন্ত্রী

এল আর বাদল : বাংলাদেশ দলের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় জাতির জন্য মুজিববর্ষের প্রথম উপহার হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে তিনি এ কথা বলেন।

বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল। এ সময় অনূর্ধ্ব-১৯ দলের উচ্ছ্বসিত প্রশংসা করেন শেখ হাসিনা।তিনি বলেন, মুজিববর্ষের একটি বড় উপহার। এবং জাতির জন্যও।

বঙ্গবন্ধু কন্যা বলেন, খেলায় জয় লাভ করে দেশে ফিরলে সবসময় একটা সংবর্ধনা দেওয়া হয়। এর আগে প্যারেড গ্রাউন্ডে, পল্টনে আমরা সংবর্ধনা দিয়েছি। সেই রকম একটা গণসংবর্ধনা আমরা তাদের দিয়ে দেব।

গতকাল রোবার দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে নাটকীয় ফাইনালে ভারতকে ৩ উইকেটে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বিশ্বকাপের ফাইনালে জয় লাভ করায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল, কোচ, ম্যানেজার এবং সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়