শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৪৪ সকাল
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়ায় দাবানল: চ্যারিটি ম্যাচে জয় পেলো পন্টিং একাদশ, তহবিলে দান ৪৩ কোটি টাকা

শিউলী আক্তার : অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে সাবেক ক্রিকেটারদের নিয়ে একটি বুশফায়ার ক্রিকেট ব্যাশ আয়োজন করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এই ম্যাচতে গিলক্রিস্টের একাদশকে ১ রানে হারায় পন্টিং একাদশ। আর তহবিলে জমা পড়েছে ৭ লাখ ৭০ হাজার ডলার যা বাংলাদেশি মুদ্রায় ৪৩ কোটি ৬৭ লাখ ৪৪ হাজার টাকা। সম্পূর্ণ টাকাই দাবানলের তহবিলে দান করা হবে বলে ঘোষণা দিয়েছে আয়োজকরা।

টস হেরে আগে ব্যাটিং করে নির্ধারিত দশ ওভারে পাঁচ উইকেটে ১০৪ রান সংগ্রহ করেছে পন্টিং একাদশ। দলটির হয়ে সর্বোচ্চ ৩০ রান করে ব্রায়ান লারা। এ ছাড়া অধিনায়ক রিকি পন্টিং করেন ১৪ বলে ২৬ রান। পন্টিং ও লারা- দুজনই মাঠ থেকে স্বেচ্ছা অবসরে যান। গিলক্রিস্ট একাদশের হয়ে একটি করে উইকেট নিয়েছেন কোর্টনি ওয়ালশ, যুবরাজ সিং এবং অ্যান্ড্রু সাইমন্ডস।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই মারকুটে থাকে গিলক্রিস্টের একাদশ। ৯ বলে ৩০ রান করে শেন ওয়াটসন ও ১৩ বলে ২৯ রান করে অ্যান্ড্রে সিমন্স অবসরে গিয়ে অন্যকে ব্যাটিং করার সুযোগ দেন শেন ওয়াটসন। কিন্তু পরবর্তি ব্যাটসম্যানরা তেমন সুযোগ তৈরি করতে পারেননি। ফলে ১ রানে হারে তারা।

এই ম্যাচটিতে পন্টিংয়ের দলের কোচ হিসেবে ছিলেন শচিন টেন্ডুলকার। এ ছাড়া গিলক্রিস্টের দলের কোচ হিসেবে ছিলেন অস্ট্রেলিয়ার বর্তমান টেস্ট অধিনায়ক টিম পেইন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়