শিরোনাম
◈ গাজায় একদিনে ইসরায়েলি হামলায় ৩২ ফিলিস্তিনি নিহত ◈ সৌদি আরবে ১৭ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট হস্তান্তর, আরও ৫১ হাজারের প্রক্রিয়া চলছে ◈ উচ্চকক্ষ ও নিম্নকক্ষ কী? কেন এই নতুন কাঠামো ও কার কত ক্ষমতা?  ◈ স্কুলের দাওয়াত ঘিরে সংঘর্ষে রণক্ষেত্র ভাঙ্গা, মহাসড়ক বন্ধ, আহত অর্ধশত ◈ ভোটের মাধ্যমে গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে হবে: তারেক রহমান ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জীবনে মাইলফলক: ইসি সানাউল্লাহ ◈ ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে স্বর্ণের দামে বড় উত্থান ◈ যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী দেশে দেশে ছড়াতে পারে, বিজ্ঞানীদের সতর্কতা ◈ দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার ◈ কর্মী সংকটে হুমকির মুখে ব্রিটেনের ব্রিটিশ-বাংলাদেশি মালিকানাধীন ‘ইন্ডিয়ান’ রেস্টুরেন্ট শিল্প

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:১৫ রাত
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিচারের দীর্ঘসূত্রিতা কমাতে নির্ভয়ার ধর্ষকদের পৃথকভাবে ফাঁসি দেয়ার প্রস্তাবের ওপর শুনানি মঙ্গলবার

মশিউর অর্ণব: দ্রুত মৃত্যুদণ্ড কার্যকর করতে ধর্ষকদের প্রয়োজনে আলাদা আলাদা দিনে ফাঁসি দেয়া হোক, এমন আবেদন নিয়ে সুপ্রিটকোর্টের দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় সরকার। এর আগে ঐ চার ধর্ষকের ফাঁসি কার্যকরের বিষয়ে অনির্দিষ্টকালের স্থগিতাদেশ দিয়েছিল দিল্লি আদালত। এনডিটিভি

সরকার পক্ষের আইনজীবী তুষার মেহতা শুক্রবার বলেন, এদেরকে ফাঁসিতে ঝুলাতে যথেষ্ট ধৈর্য্যের পরীক্ষা দিয়েছে ভারতের জনগণ, সুপ্রিমকোর্টকে প্রয়োজনে এই ইস্যুতে নতুন আইন করতে হবে। সরকার চেয়েছিল এই ধর্ষকদের কাছে আলাদা করে নোটিশ পাঠাতে। কিন্তু বিচারপতি এবং ভানুমথির নেতৃত্বাধীন বেঞ্চটি সরকারের এই অনুরোধ খারিজ করে দিয়ে জানায়, বিষয়টি এই মামলাকে আরও বিলম্বিত করবে।

এর আগে একটি আবেদনের পরিপ্রেক্ষিতে দিল্লি আদালত জানায়, নির্ভয়া ধর্ষণ মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত চার আসামি তাদের ফাঁসি পেছানোর চেষ্টা করতে আর মাত্র ১ সপ্তাহ সময় পাবে, এর মধ্যেই তাদেরকে সকল আইনী প্রচেষ্টা সম্পন্ন করতে হবে। এরপরই ঐ অপরাধীদের ফাঁসি কার্যকর করা সংক্রান্ত মামলার শুনানি শুরু করবে আদালত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়