শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:০৪ সকাল
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সানিয়া মির্জা আসছেন মুজিবর্ষে!

এল আর বাদল: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষে’ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ঘরোয়া এবং আন্তর্জাতিক যে খেলাগুলো আয়োজনের পরিকল্পনা নিয়েছে, সেখানে বঙ্গবন্ধু প্রিমিয়ার টেনিস লিগ’ নামের এই আয়োজনই হতে যাচ্ছে ‘মুজিবর্ষে’ টেনিসের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট।

দেশের শীর্ষ ক্লাব আবাহনী ও মোহামেডানসহ ২৪টি দল নিয়ে প্রিমিয়ার টেনিস লিগের আয়োজন করবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। উদ্বোধনী অনুষ্ঠান আকর্ষণীয় করতে বাংলাদেশ টেনিস ফেডারেশন বিশ্বের একজন টেনিস তারকাকে আনার পরিকল্পনা করেছে। ফেডারেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করিম বলেছেন, টেনিস বিশ্বের সাবেক ও বর্তমান খেলোয়াড় যে কোনো একজনকে আনার চেষ্টা করছি। নির্দিষ্ট করে কোনো খেলোয়াড়ের নাম না বললেও ফেডারেশন সম্পাদক ব্যক্তিগতভাবে ভারতের সানিয়া মির্জাকে আনার চেষ্টা করছেন বলে জানা গেছে।

এ ব্যাপারে টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. মাসুদ করিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিশ্বের যে কোনো একজন টেনিস তারকাকে আনার চিন্তাভাবনা করছি। এখনো কিছুই চূড়ান্ত হয়নি। শারাপোভা অথবা স্টেফিগ্রাফকে আনতে গেলে অনেক টাকার প্রয়োজন। ভাবছি কী করা যায়। সানিয়া মির্জাও তো উচু মানের খেলোয়াড়। তার কথাও ভাবা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়