শিরোনাম
◈ বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান ◈ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে রয়েছেন যারা ◈ হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মৃত্যু হাজার ছাড়াল ◈ জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি বললেন, ‘মূল্য দিয়েছি অনেক’ ◈ ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন: সংসদে প্রধানমন্ত্রী ◈ রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা ◈ শেখ হাসিনা আপিলের সুযোগ পাবেন কি না, আইন অনুযায়ী সিদ্ধান্ত : আইনমন্ত্রী ◈ চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, আহত ১ ◈ বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট ◈ সুষ্ঠু ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে ইসি প্রস্তুত : সিইসি

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২০, ১০:১৮ দুপুর
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২০, ১০:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জ্যাকব জুমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নয়া দিগন্ত : দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে দেশটির একটি আদালত। দুর্নীতির মামলায় আগামী ৬ মে তারিখে জুমার বিচার শুরু না হওয়া পর্যন্ত এ গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকবে।

সিএনএন জানায়, মঙ্গলবার দুর্নীতিসহ একাধিক অপরাধে অভিযুক্ত জুমার বিচার-পূর্ব শুনানির জন্য আদালতে হাজির হওয়ার কথা ছিল। কিন্তু অসুস্থতার কারণে আদালতে উপস্থিত হতে পারেননি বলে জানায় তার আইনজীবীরা।

আইনজীবীরা সামরিক হাসপাতাল থেকে জুমার অসুস্থতাজনিত একটি প্রতিবেদনও দাখিল করেছিল। কিন্তু বিচারকরা প্রতিবেদনের কার্যকারিতা এবং তা আদৌ চিকিৎসকদের কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন।

এরপরই আদালত তার বিরুদ্ধে পরোয়ানা জারি করল। তবে এ পরোয়ানা তখনই কার্যকর হবে যদি আদালতে এটি প্রমাণ হয় যে জুমা তার স্বাস্থ্য নিয়ে ভুয়া প্রমাণ হাজির করেছেন কিংবা ৬ মে তে যদি তিনি আদালতে হাজির না হন তাহলে।

২০০৯ সাল থেকে ক্ষমতায় থাকা জুমার বিরুদ্ধে দুর্নীতির বিস্তর অভিযোগ ওঠার পর তার ওপর পদত্যাগের চাপ বাড়ছিল। নিজ দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি)-র ভেতরেই প্রচণ্ড চাপে পড়ে গত বছর ফেব্রুয়ারিতে তিনি পদত্যাগ করেন।

জুমার বিরুদ্ধে প্রধান অভিযোগ, তিনি রাষ্ট্রীয় অর্থ লোপাট করেছেন।ব্যবসায়ীদের রাজনীতিতে নাক গলানোর সুযোগ করে দিয়েছেন। বিশেষত,জুমার কারণেই ভারতীয় বংশোদ্ভূত ‘গুপ্ত পরিবার’ নামে একটি সুপরিচিত ব্যবসায়ী পরিবার রাজনীতিতে বেপরোয়া হস্তক্ষেপ করছে।

  • সর্বশেষ