শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই জাহাজের সংঘর্ষ, অক্ষত ৩৩ হাজার টন ডিজেল ◈ তারেক রহমানের ভারতে যাওয়ার প্রস্তুতি প্রায় নিশ্চিত ◈ একদিন পর জাতীয় গ্রিডে আবারও সামিটের এলএনজি সরবরাহ শুরু ◈ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ ◈ তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ, জ্বালানি সহযোগিতায়ও ঢাকার পাশে দিল্লি: ব্রিফিংয়ে রণধীর জয়সওয়াল ◈ নির্বাচনী লড়াইয়ে চাপে নেতানিয়াহু, পাশে নেই ট্রাম্প ◈ ছাত্রদলের শীর্ষ পদে আলোচনায় একাধিক নাম, শেষ মুহূর্তে কারা এগিয়ে? ◈ সীতাকুণ্ডে বিস্ফোরণ: নিহতদের প্রতি পরিবারকে ১০ লাখ টাকা দেবে বিএসবিআরএ ◈ দিল্লি হাইকোর্ট-বিমানবন্দরসহ সরকারি দপ্তরে বোমা হামলার হুমকি ◈ জুমার আজান শোনা যায়নি কলকাতার বহু মসজিদে, আতঙ্কে মুসলিমরা  

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরিয়ার উত্তরাঞ্চলীয় ইদলিবে রাসায়নিক হামলার পরিকল্পনা করেছে সন্ত্রাসীরা: রাশিয়া

ইয়াসিন আরাফাত : রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সন্ত্রাসী সংগঠন 'হোয়াইট হেলমেটস' এর কমপক্ষে ১৫ জন সদস্য গত ১ ফেব্রুয়ারি অন্তত ৪শ লিটার রাসায়নিক উপাদান নিয়ে ইদলিবে ঢুকেছে।

'হোয়াইট হেলমেটস' নিজেকে স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে দাবি করে আসলেও এ পর্যন্ত সিরিয়ায় তারা বিভিন্ন অপকর্ম চালিয়েছে। এর সদস্যরা রাসায়নিক হামলা চালিয়ে তা সরকারের ওপর চাপিয়ে দেয়ার অপচেষ্টা চালায় বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এই গোষ্ঠীর সঙ্গে ইহুদিবাদী ইসরাইলেরও সরাসরি সম্পর্ক রয়েছে।

সিরিয়ায় ২০১১ সালের মার্চ মাসে পাশ্চাত্যের প্রত্যক্ষ সমর্থন ও সহযোগিতায় সহিংসতা শুরু হয়। দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করতে পশ্চিমা দেশগুলোর পাশাপাশি তাদের কিছু আঞ্চলিক মিত্র দেশ সিরিয়ায় দায়েশ ও আন-নুসরা ফ্রন্টের সন্ত্রাসীদের লেলিয়ে দেয়। প্রায় ৭ বছরের যুদ্ধের পর সিরিয়ার সেনাবাহিনী ২০১৮ সালে রাশিয়া ও ইরানের সহযোগিতায় সন্ত্রাসীদের পরাজিত করতে সক্ষম হয়। তবে এখনো সিরিয়ার কোনো কোনো এলাকা জঙ্গিদের নিয়ন্ত্রণে রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়