শিরোনাম
◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী 

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৫৯ রাত
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘এটাই শেষ দেখা’, দম্পতির মর্মস্পর্শী ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক: হাসপাতালের বিছানায় করোনাভাইরাসে আক্রান্ত বৃদ্ধ দম্পতির একটি মর্মস্পর্শী ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। গতকাল সোমবার ওই ভিডিওটি টুইটারে শেয়ার করেন জুলিও জিয়াং উই নামের এক ব্যক্তি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস’র প্রতিবেদনে বলা হয়, চীনের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে ওই ভিডিওটি করা হয়। ভিডিওটি টুইটারে শেয়ার করে লেখা হয়, 'একটি দম্পতি বলতে কী বুঝায়? করোনাভাইরাসে আক্রান্ত ৮০ বছর বয়সী দুই বৃদ্ধ রোগী আইসিইউ'তে শেষ বিদায় জানিয়েছেন। এটাই হয়তো তাদের শেষ দেখা।'

ভিডিওটি প্রকাশের পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই টুইটে একজন মন্তব্য করেন, 'প্রিয়জনের প্রতি আনুগত্য...দুঃখজনক একটি ভিডিও...এই ভিডিওটি ভালোবাসার সৌন্দর্যকে উপস্থাপন করে, যা জীবন শেষ হলেও ভালোবাসা শেষ হয় না।'

চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে শুরু হওয়া করোনাভাইরাস সারা বিশ্বের অন্তত ২৪টি দেশে ছড়িয়ে পড়েছে। মহামারি আকারে ছড়িয়ে পড়া এই ভাইরাসে চীনে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪২৬ জনের। এ ছাড়া চীনের বাইরে দুজনের মৃত্যর খবর পাওয়া গেছে। এই মরণঘাতী ভাইরাসে এখন পর্যন্ত ২০ হাজার ৪৩৮ জন আক্রান্ত হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়