শিরোনাম
◈ অভ্যর্থনা জানাতে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানোয় ক্ষুব্ধ ডেপুটি স্পিকার (ভিডিও) ◈ দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাহজালাল বিমানবন্দরে নতুন টার্মিনাল চালু হবে শিগগিরই ◈ ইরানে ধ্বংসাত্মক অভিযান এখনও ‘শুরুই’ হয়নি: ট্রাম্প ◈ ‘অকটেন সংকট ‘মোটরসাইকেল চালকদের তৈরি’—ডিজেলে ঘাটতি নেই’ ◈ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, চুয়াডাঙ্গায় রাস্তায় গলছে পিচ ◈ বাংলাদেশে জ্বালানি পরিস্থিতি: সংকটের পেছনের কারণ, বাস্তবতা ও সামনে কী হতে পারে ◈ মাটি চাপা দেয়া হলো বঙ্গোপসাগরে ধরা পড়া ২০ মণ ওজনের সেই খটক মাছটি (ভিডিও) ◈ সিঙ্গাপুর থেকে ডিজেলভর্তি আরেকটি জাহাজ পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে ◈ যুদ্ধ থামিয়ে ইরানের এখনই ‘বিজয় ঘোষণা’ করা উচিত: জাভেদ জারিফ ◈ আমির হামজার যে মন্তব্যে নারী এমপিদের নিয়ে সমালোচনার ঝড়, দেখুন ভিডিওতে

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২০, ০১:৪৭ রাত
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২০, ০১:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাঁচ মাস পর বোলিং করতে পারলেন সাইফউদ্দিন

রাকিব উদ্দীন : দীর্ঘদিন ধরে চোটে পড়ে মাঠের বাইরে ছিলেন বাংলাদেশ দলের পেসার সাইফউদ্দিন। পিঠের ইনজুরিতে খেলতে পারেননি বঙ্গবন্ধু বিপিএল ও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। সুসংবাদ হলো বোলিংয়ে ফিরছেন তিনি। মিরপুরে পুরোদমে বোলিং করছেন তিনি। এছাড়া দীর্ঘদিন মাঠের বাইরে থাকায় বোলিং লেংথের কোনো সমস্যা হয়নি বলেও জানান তিনি।

সাইফউদ্দিন বলেন, ‘প্রায় দীর্ঘসময় পর পুরোদমে বোলিং করলাম। আলহামদুলিল্লাহ্ বেশ ভালোই হয়েছে। আমি চিন্তিত ছিলাম, লাইন-লেন্থ অ্যাকুরিসি কেমন থাকবে। যেমন চাচ্ছিলাম সেভাবেই হচ্ছে।’

সবকিছু ঠিক থাকলে চলমান বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউণ্ডের ম্যাচ খেলবেন সাইফউদ্দিন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী এমনটাই পরামর্শ দিয়েছেন তাকে।

সাইফউদ্দিনের ভাষ্যমতে, ‘আমার হাতে এখনো এক সপ্তাহের মত সময় আছে। বিসিবির ফিজিও আমাকে বলেছে বিসিএলের তৃতীয় রাউন্ডের ম্যাচটা খেলতে। শরীরের সাথে মানিয়ে নেওয়ার ব্যাপার আছে। এই এক সপ্তাহে ফিটনেস আর স্কিল আরও বাড়াতে পারবো।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়