শিরোনাম
◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি ◈ ভিয়েনায় বাংলাদেশ-যুক্তরাজ্য বৈঠক, নিরাপত্তা ও পুলিশ সংস্কারে সহযোগিতার আলোচনা ◈ জোর করে শক দিতে বাধ্য করা হতো: অনলাইন প্রতারণার আখড়া কম্বোডিয়ায় নির্যাতনের শিকার কর্মীদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ ঈদে চন্দ্রা টার্মিনালে ঘরমুখী মানুষের চাপ, ১০ কিমি দীর্ঘ যানজট ◈ শিলাবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ না ফেরার দেশে অভিনেতা শামস সুমন

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৪৪ রাত
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাত্র ৭ দিনেই ঘাড়ের কালো দাগ দূর করার ৪টি ঘরোয়া পদ্ধতি!

মুসবা তিন্নি : আমরা মুখের যত্নের পাশাপাশি হাত ও পায়ের যত্ন নিতে কখনো ভুল করিনা। কিন্তু আমাদের শরীরের একটা অংশ অবহেলায় পড়ে থাকে। সেটা হল আমাদের ঘাড় ও পিঠ। আমরা বাহিরে থেকে ফিরে যখন আয়নায় মুখ দেখি, তখন আমরা শুধু মুখের ক্ষতিটাই দেখতে পাই এবং সেটারই যত্ন নেই। ফলে ঘাড় ও পিঠের খোলা অংশ আস্তে আস্তে মুখের তুলনায় কালো হয়ে যেতে থাকে এবং একসময় এই রঙের পার্থক্য খুব বেশি চোখে পড়ে। এই সমস্যা সমাধানে কিছু ঘরোয়া উপায় দেয়া হল। -রকমারি

আমন্ড :- ত্বকের যত্নে আমন্ডের কোনো তুলনা হয় না। এর বিভিন্ন উপাদান ত্বকের পুষ্টি যোগায় এবং ত্বকের রঙ হালকা করতে সাহায্য করে। আমন্ড ঘণ্টাখানেক ভিজিয়ে রেখে দিন। এবার এটি বেটে নিন। এবার ১ চা চামচ আমন্ড বাটা, ১ চা চামচ গুঁড়ো দুধ আর ১ চা চামচ মধু ভাল করে মিশিয়ে ঘাড়ে লাগিয়ে রাখুন আধা ঘণ্টা। এরপর ধুয়ে ফেলুন। যদি আস্ত আমন্ড না পান তবে আমন্ড পাউডারও ব্যবহার করতে পারেন। ভাল ফল পেতে চাইলে সপ্তাহে অন্তত তিনদিন এই প্যাকটি ব্যবহার করুন।

অ্যালোভেরা :- ত্বকের কালো ভাব দূর করতে অ্যালোভেরার জুরি নেই। আপনি এটা সরাসরি লাগাতে পারেন। অ্যালোভেরার নির্যাস বের করে নিন এবং এটি সরাসরি আপনার ঘাড়ের ত্বকে লাগান। ২০ মিনিট অপেক্ষা করুন এবং ধুয়ে ফেলুন। ভাল ফল পেতে হলে রোজ একবার ব্যবহার করুন।

বেসন :- বেসন, টকদই আর সামান্য মধু মিশিয়ে একটা প্যাক তৈরি করুন। এটি ঘাড়ে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। তারপর হাত দিয়ে ঘষে ঘষে তুলে ফেলুন। এবার পানি দিয়ে ধুয়ে ফেলুন। দেখুন কেমন পরিস্কার দেখাচ্ছে।

আলুর রস :- আলুতে আছে প্রাকৃতিক ব্লিচিং উপাদান। তাই আলুর রস ঘাড়ের কালো দাগ দূর করতে ভূমিকা রাখে। আলু কুচি অথবা আলুর রস ঘাড়ে লাগিয়ে রাখুন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ঘাড়ের কালচে ভাব দূর হয়ে যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়