শিরোনাম
◈ বৃহস্পতিবার মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ◈ মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিত রেখে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের ◈ ইসরাইলকে বছরে ৪ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের ◈ প্রবীণদের সুস্থ, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: রাষ্ট্রপতি ◈ রোহিঙ্গা গণহত্যার বিচার: ১৯ নভেম্বর আইসিজের ঐতিহাসিক রায় ◈ রাশেদ খাঁনের বক্তব্যের গোয়েন্দা সংস্থা সম্পর্কিত অভিযোগ নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন রণধীর জয়সওয়াল ◈ আবেদনের চেয়েও ১ কোটি টাকা বেশি: বড়দিনে ৩ কোটি টাকা অনুদানের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ কারাগারে বসেই আয়, পরিবারের কাছেও টাকা পাঠাচ্ছেন বন্দিরা ◈ দালাল ছাড়াই বিনা খরচে প্রশিক্ষণ নিয়ে ইতালি যাওয়ার সুযোগ ◈ ক্রিকেট থে‌কে অ‌স্ট্রেলিয়ান গ্লেন ম্যাক্সওয়েলের বিদায়

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:৫১ সকাল
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ মেনে না নিলে ফিলিস্তিনকে স্বীকৃতি না দেয়ার হুমকি দিলেন কুশনার

রাশিদ রিয়াজ : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ও জামাতা জ্যারেড কুশনার বলেছেন, ফিলিস্তিনিরা ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ মেনে না নিলে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়া সম্ভব হবে না। কুশনার এমন সময় এ বাগাড়ম্বর করলেন যখন মধ্যপ্রাচ্যে হাজার হাজার বছর ধরে ফিলিস্তিন নামক ভূখণ্ডের অস্তিত্ব থাকলেও মাত্র কিছুদিন আগে ফিলিস্তিনি ভূখণ্ড জবরদখল করে অবৈধভাবে ইহুদিবাদী ইসরাইল নামক একটি কৃত্রিম রাষ্ট্র তৈরি করা হয়েছে।

কুশনার রোববার মার্কিন নিউজ চ্যানেল সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে বলেন, ফিলিস্তিনিরা যদি মধ্যপ্রাচ্যের নয়া পরিস্থিতির সঙ্গে নিজেদের মানিয়ে নিতে না পারে তাহলে তাদের জন্য একটি স্বাধীন ফিলিস্তিনকে ইসরাইল স্বীকৃতি দেবে না।

মধ্যপ্রাচ্যে কথিত শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইহুদিবাদী-মার্কিন পরিকল্পনা ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ উত্থাপনের পরপরই এটির ব্যর্থ হয়ে যাওয়ার যে আলামত স্পষ্ট হয়েছে সেটিকে ধামাচাপা দেয়ারও চেষ্টা করেন কুশনার। তিনি বলেন, এ পরিকল্পনায় পরিবর্তন আনার সুযোগ রয়েছে। ইহুদিবাদীদের সঙ্গে সমন্বয় রেখে এই ন্যক্কারজনক পরিকল্পনা তৈরি কাজে গুরুত্বপূর্ণ ভূমিক রেখেছেন জ্যারেড কুশনার।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গত ২৮ জানুয়ারি ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যকার দ্বন্দ্ব-সংঘাত নিরসনের নাম করে ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ পরিকল্পনা প্রকাশ করেন। তবে এতে ফিলিস্তিনের আল-কুদস বা জেরুজালেম শহরকে ইসরাইলের অবিভক্ত রাজধানী হিসেবে উল্লেখ করা হয়েছে।

মার্কিন-ইহুদিবাদী এই পরিকল্পনায় বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত ফিলিস্তিনি শরণার্থীদেরকে তাদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এ ছাড়া, জর্দান নদীর পশ্চিম তীরের মাত্র ৭০ ভাগ ভূমি ও গাজা উপত্যকা নিয়ে একটি দুর্বল ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছে।ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ এবং প্রতিরোধ আন্দোলনগুলো অর্থাৎ সকল ফিলিস্তিনি জনগণ ট্রাম্পের এ পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন।

  • সর্বশেষ