শিরোনাম
◈ দেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই: স্থানীয় সরকারমন্ত্রী ◈ রাজধানীবাসীর জন্য আসছে আরও একটি মেট্রোরেল ◈ সড়কে শৃঙ্খলা ফেরাতে কাল থেকে গণপরিবহনে বাধ্যতামূলক জিপিএস ◈ গঙ্গা পানিচুক্তি: বিলম্ব না করে বাংলাদেশের সঙ্গে আলোচনা শুরুর সুপারিশ ভারতের সংসদীয় কমিটির ◈ ক্যানসার ভ্যাকসিনে সফলতার দাবি রাশিয়ার, প্রথম রোগীর শরীরে কার্যকর প্রতিরোধ ◈ ভারত থেকে শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: সংসদীয় কমিটিকে ভারত সরকার ◈ শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়েও নতুন দাবি, ছাত্র আন্দোলনে বলপ্রয়োগের অভিযোগ ◈ টুথপেস্ট কেনার সময় যেসব বিষয় যাচাই করার পরামর্শ দিল বিএসটিআই ◈ নেপালে হিন্দু-মুসলিম সংঘর্ষ-উত্তেজনা, কারফিউ জারি: শান্তি বজায় রাখার আহ্বান প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের ◈ ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি নতুন দায়িত্বে

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:০৩ সকাল
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউ ইয়র্কের সমুদ্রে ধরা পড়ল অদ্ভুত এক প্রাণী

ইয়াসিন আরাফাত : ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকে নাতালিয়া ভরবক নামে এক ইউজার প্রাণীটির কয়েক সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেছেন। প্রাণীটি নিউ ইয়র্কে ব্রুকলিনের কোনি আইল্যান্ড থেকে ধরা হয়েছে। ডেইলি মেইল

ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি কাঠের ডেকের উপর একটি প্রাণীকে তুলে রাখা হয়েছে। তার শরীরে পেঁচিয়ে রয়েছে মাছ ধরার ছিপের সুতো। দেখেই মনে হচ্ছে, সমুদ্রে ছিপ ফেলে সেটিকে কেউ ধরেছেন।

প্রাণীটি দেখতে কিছুটা স্কুইড বা অক্টোপাসের মতো। তবে অক্টোপাসের মতো এতেআটটি শুঁড় নেই। রয়েছে একটি বড় শুঁড়ের মতো অংশ, আর তার থেকে দু’টি ছোট ছোট লেজের মতো রয়েছে। ফোলা মতো মাথার দু’দিকে দু’টি চোখ রয়েছে। সুতোয় একটু টান পড়তেই প্রাণীটিকে ছটফট করতে দেখা যাচ্ছে ভিডিওতে।

এ পর্যন্ত ভিডিওটিতে ১৪ লাখেরও বেশি লাইক পরেছে। পাশাপাশি কমেন্ট করেছে প্রায় ২০ হাজার জন।  ভিডিওটি দেখা হয়েছে এক কোটি ৬২ লাখ বার। প্রাণীটির নাম কী সে সম্পর্কে ভিডিওটির পোস্টে কোনও মন্তব্য করা হয়নি। প্রাণীটি  শেষ পর্যন্ত জলে ফিরে যেতে পেরবে কিনা, তা-ও উল্লেখ করা হয়নি টিকটকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়