শিরোনাম
◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:২৪ সকাল
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে চলছে বিএনপির ডাকা নিরুত্তাপ হরতাল

তিমির চক্রবর্ত্তী : ঢাকার দুই সিটি নির্বাচনে পরাজয়ের আভাস পেয়ে ফল প্রত্যাখ্যান করে শনিবার (১ ফেব্রুয়ারী) রাতে রাজধানীতে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। সেই ধারাবাহিকতায় ঢিলেঢালাভাবে চলছে হরতাল। সকাল থেকেই রাজধানীর প্রতিটি রুটেই চলতে দেখা গেছে গণপরিবহন। তবে অনেকেই ব্যক্তিগত গাড়ী বের করেনি এবং গণপরিবহন কিছুটা কম বিধায় রাস্তা বিগতদিনের তুলনায় ফাঁকা দেখা গেছে।

এদিকে হরতালের সমর্থনে এবং সরকারের বিপক্ষে নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কিছু দলীয় নেতা কর্মীরা স্লোগান দেন। এছাড়া রাজধানীর অন্য কোথাও বিএনপির নেতা-কর্মীদের হতালের সমর্থনে পিকেটিং বা মিছিল করতে দেখা যায়নি। শহরের সব অফিস আদালত সময়মতো স্বাভাবিকভাবেই চলছে।

হরতাল শুরুর আগে শনিবার রাতেই গাড়ী চালানোর ঘোষনা দেয় ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। সে অনুযায়ী সকাল থেকেই রাজধানীর বিভিন্ন রুটে যান চলাচল করতে দেখা গেছে।

অপরদিকে রাজধানী বাসীর যান-মাল রক্ষায় বিভিন্ন পয়েন্টে অবস্থান করছে আইন-শৃংখলা রক্ষা বাহিনীর সদস্যরা। এছাড়া বিভিন্ন রাস্তায় বেশ কয়েকটি টহল দিতে দেখা গেছে। এই রিপোর্ট লেখা পযর্ন্ত রাজধানীর কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মানুষের চলাচল ছিল স্বাভাবিক। তবে সপ্তাহের অন্য দিনের তুলনায় প্রাইভেটকার এবং বাস, মিনিবাস কম থাকার কারনে সাধারণ যাত্রীদের কিছুটা বিরম্বনায় পড়তে হয়েছে।

এদিকে বিএনপির ডাকা অযৌতিক হরতাল প্রত্যাখ্যান করে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে ঢাকার প্রতিটি স্থানে সর্তক পাহারায় থাকার ঘোষনা দিয়েছে।

  • সর্বশেষ