শিরোনাম
◈ মদিনায় ইউরেনিয়ামের বিশাল ভাণ্ডার, জোরালো হচ্ছে সৌদির পারমাণবিক পরিকল্পনা ◈ ‘ওয়ান কার্ড’ হতে পারে প্রযুক্তিনির্ভর জনসেবার একক সমাধান ◈ নতুন সরকারের দায়িত্ব নেওয়ার ২১০ দিন পর প্রথম সচিব সভা, থাকছে যেসব বিষয় ◈ প্রেম-রোমান্সের আড়ালে ভয়ংকর ফাঁদ, টার্গেট বিত্তশালীরা ◈ জাতিসংঘের নতুন বিশ্ব মানচিত্রে কেন আপত্তি ভারত-জাপান-ইউক্রেনের ◈ তিন মাসে ব্যাংকে কোটিপতি হিসাব বেড়েছে ৫ হাজার ◈ কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ সেপ্টেম্বরের ১৩ দিনেই রেমিট্যান্স এলো সাড়ে ১৭ হাজার কোটি টাকা ◈ ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬ ◈ ‘বিদেশে এক টাকাও খুঁজে পেলে রাজনীতি ছেড়ে দেবো’: আসিফ মাহমুদ

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:১৮ সকাল
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পলাশবাড়ীতে অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোরকে আটক করেছে পুলিশ

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ীতে অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর আইয়ুবকে (২২) আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্র জানায় গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাত ১০টার দিকে পলাশবাড়ীর হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ রাকিব হোসেনের নেতৃত্বে এসআই কৃষ্ণ চন্দ্র, রবিউল ইসলাম ও এএসআই রেজাউল সঙ্গীয় ফোর্সসহ ঘোড়াবান্ধা গ্রামের একটি বাড়ীতে অভিযান চালায়।

এসময় ওই গ্রামের নয়া মিয়ার ছেলে আইয়ুবকে হাতেনাতে আটকসহ ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের চেচিস নম্বর পাঞ্চিং করা ব্লু ও কালো রংয়ের ১২৫ সিসি একটি হিরো গ্লামার চোরাই মোটরসাইকেল উদ্ধার করে। এ ব্যাপারে একটি মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃতকে গাইবান্ধা কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।

  • সর্বশেষ