শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:২৩ সকাল
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুন্দরবন থেকে হরিণের মাংসসহ শিকারী আটক

বাগেরহাট প্রতিনিধি: শনিবার সকালে সুন্দরবন থেকে ৫৯ কেজি মাংসসহ আছাদুজ্জামান জোমাদ্দার (৩২) নামে এক হরিণ শিকারিকে আটক করেছে বনবিভাগ। এ সময় চারটি ও নৌকা হরিণ শিকারের ফাঁদ জব্দ করেছেন বনরক্ষীরা।

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের বাদামতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আছাদুজ্জামান মোংলা উপজেলার বৈদ্যমারী গ্রামের জহুর জমাদ্দারের ছেলে।

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে সুন্দরবন পূর্ববন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, কয়েকদিন আগে সুন্দরবনে একদল হরিণ শিকারি চক্র ঢুকে পড়ছে, এ সংবাদের ভিত্তিতে বনের বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। সুন্দরবন থেকে হরিণ শিকার করে চারটি নৌকায় লোকালয়ে ফেরার পথে বাদামতলা এলাকায় নৌকাগুলোকে চ্যালেঞ্জ করেন বনরক্ষীরা।

এ সময় ১০/১২ জন শিকারি দৌড়ে বনের মধ্যে পালিয়ে যায়। পরে আছাদুজ্জামানকে আটক করতে সক্ষম হন তারা। বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের পূর্বক আছাদুজ্জামানকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে। জব্দ হওয়া মাংস কেরোসিন দিয়ে ধ্বংস করা হবে বলেও জানান ওই কর্মকর্তা। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়