শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:০৪ সকাল
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে স্বেচ্ছাসেবক লীগের কার্যালয়ে তালা ঝুলিয়ে সভাপতির উপর হামলা

মঈন উদ্দীন, রাজশাহী প্রতিনিধি : রাজশাহী নগরীর ২৬ নম্বর ওয়ার্ড (পশ্চিম) স্বেচ্ছাসেবক লীগের কার্যালয়ে তালা ঝুলিয়ে সংগঠনের সভাপতিকে অতর্কিত আক্রমণের অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।

২৬ নম্বর ওয়ার্ড (পশ্চিম) স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মতি জানান, শুক্রবার দুপুরের পর স্থানীয় কয়েকজন যুবক নিজেদের যুবলীগের কর্মী দাবি করে ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের কার্যালয় তালা ঝুলিয়ে দেয়। মতি কথা না বাড়িয়ে মহানগরের নেতাদের সাথে কথা বলে ও চন্দ্রিমা থানায় গিয়ে অভিযোগ করেন।

ওইদিন সন্ধ্যার পর চন্দ্রিমা থানা থেকে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে পুলিশ ফিরে যাওয়ার সাথে সাথে রাতের আধারে একদল যুবক মতির উপর ধারালো অস্ত্রসহ অতর্কিত হামলা করে। এসময় চাকুর আঘাতে তার মাথা ও হাত কেটে যায়। কোনমতে ঘটনাস্থল থেকে পালিয়ে বাঁচে মতি। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে চন্দ্রিমা থানায় গিয়ে এ বিষয়ে আবারো অভিযোগ করেন।

চন্দ্রিমা থানা পুলিশের কর্মকর্তাদের দেয়া তথ্যমতে, তেরা অভিযোগটা পেয়েছেন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে আশ্বাস প্রদান করেছেন থানা কর্তৃপক্ষ। সম্পাদনা:জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়