শিরোনাম
◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব ◈ পাকিস্তান ৯ মার্চ বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে, খেল‌বে টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ ◈ শ্রীলঙ্কার অনুরোধে বিশ্বকা‌পে ভারতের স‌ঙ্গে খেলতে পারে পাকিস্তান ◈ জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না: জামায়াত আমির ◈ বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়: তারেক রহমান ◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৫৭ সকাল
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা নিয়ে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের বাজেট পেশ

শাহনাজ বেগম : গত জুলাই মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত ত্রৈমাসিকে জিডিপির হার ছিল ৪.৫ শতাংশ, যা ২০১৩ সালের তুলনায় সবচেয়ে নেতিবাচক। এতে তৃতীয়বার রাজস্ব ঘাটতির লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হতে যাচ্ছে ভারত সরকার। এনডটিভি

বাজেট বক্তৃতার আগে প্রয়াত অরুণ জেটলিকে শ্রদ্ধাজ্ঞাপন করে শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অর্থনৈতিক গতি বৃদ্ধিতে পদক্ষেপ নিচ্ছেন বলে জানান। ক্রেতা চাহিদা বৃদ্ধি এবং বিনিয়োগে গতি আনতে অবকাঠামোয় বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি বেশ কিছু ক্ষেত্রে ব্যক্তিগত করের হার কমাতে পারে কেন্দ্রীয় সরকার।

গ্রামীণ এলাকায় বরাদ্দ বৃদ্ধির মতো পদক্ষেপ করতে পারেন অর্থমন্ত্রী।

মন্দার কারণে রাজস্ব আদায় কমে যাওয়ায় রাজস্ব ঘাটতির লক্ষমাত্রা কমাতে পারে সরকার, এবং বিনিয়োগ বাড়াতে কর রেয়াতে কিছু পদক্ষেপ নেয়া হতে পারে।

আর্থিক মন্দার মোকাবিলায় বাজেটের মধ্যবর্তী লক্ষমাত্রা কমানোর পক্ষে প্রস্তাব করেছেন মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা কৃষ্ণমূর্তি সুব্রহ্মনিয়ান। সম্পাদনা : রাশিদুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়