শিরোনাম
◈ লিমন–বৃষ্টি নিখোঁজের পর বিকেল থেকে রাত পর্যন্ত সন্দেহভাজনের গতিবিধিতে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ চীন থেকে চোরাচালান: দুই বিদেশিসহ তিনজন কারাগারে ◈ গণমাধ্যমে অসত্য তথ্য, ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি ◈ এআইতে করা প্রশ্ন কি সত্যিই গোপন থাকে?—বাস্তবতা, ঝুঁকি ও করণীয় ◈ বসুন্ধরা চেয়ারম্যানসহ পরিবারের ৪ সদস্যের বিদেশযাত্রার অনুমতি মেলেনি ◈ রাজধানীতে শতভাগ পাম্পে চালু হচ্ছে ফুয়েল পাস! ◈ ফ্যামিলি কার্ড প্রকল্প জোরদার করা হবে : অর্থমন্ত্রী ◈ বিদ্যুৎ উৎপাদনে গ্যাসকে ছাড়িয়ে গেছে কয়লা ◈ আলোচনার টেবিলে আসার ইঙ্গিত, ট্রাম্পের প্রস্তাব পর্যালোচনায় ইরান ◈ হঠাৎ দেশের আকাশে দেখা গেল আগুনের গোলা

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২০, ০২:৩০ রাত
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২০, ০২:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেসির রেকর্ডের রাতে লেগানেসকে হারিয়ে কোপা দেল’রের শেষ আটে বার্সা

রাকিব উদ্দীন : কোপা দেল’রের শেষ ষোলোতে লেগানেসকে ৫-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। ম্যাচে জোড়া গোল করেন বার্সা প্রাণভোমরা লিওনেল মেসি। এছাড়া একটি করে গোল পান অ্যান্তনিও গ্রীজম্যান, ক্লেমেন্ট ল্যাঙ্গলেট ও আর্থার মেলো। এ ম্যাচ জয়ে বার্সার হয়ে ৫০০ ম্যাচ জয়ের রেকর্ড গড়েন মেসি।

ক্যাম্প ন্যু’য়ে ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত খেলে বার্সেলোনা। ঘরের মাঠে ৪ মিনিটেই দলকে এগিয়ে নিয়ে যান গ্রীজম্যান। সেমেদোর কাট ব্যাক থেকে বল পেয়ে পোস্টের ১০ গজ দূর থেকে লক্ষ্যভেদ করেন এ স্ট্রাইকার। ২৭ মিনিটে মেসির কর্নার কিকে ফ্লিক করে সহজেই লেগানেস গোলরক্ষককে পরাস্ত করেন স্কোরলাইন দ্বিগুন করেন ল্যাঙ্গলেট।

বিরতি থেকে ফিরেও লেগানেসকে চাপ থেকে মুক্তি দেয়নি বার্সা। ৫৯ মিনিটে গোলের দেখা পান মেসি। প্রতিপক্ষের ৫ ডিফেন্ডারকে বোকা বানিয়ে করা তার গোলটি ছিল দেখার মতো। ৭৭ মিনিটে ব্যবধান ৪-০ করেন আর্থার। ম্যাচের একদম শেষদিকে নিজের দ্বিতীয় গোলটি করেন মেসি। ইভান রাকিতিচের থ্রো বল ধরে প্রতিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করে ফাঁকা জালে বল জড়িয়ে দেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। আর সেই সঙ্গে বিশাল জয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখার আনন্দ নিয়ে মাঠ ছাড়ে বার্সা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়