শিরোনাম
◈ সামাজিক মাধ্যমে ৫০ শতাংশ ছাড়ে 'প্রেমিক ভাড়া'-র বিজ্ঞাপন, সতর্কবার্তা পুলিশের ◈ নিউইয়র্কে বিএনপির বিক্ষোভের মুখে সভাস্থল ছাড়লেন শামীম ওসমান (ভিডিও) ◈ বাংলাদেশ থেকে ১০০০ ট্যাক্সিচালক নিবে দুবাই, মানতে হবে যেসব শর্ত ◈ জুলাই গণ-অভ্যুত্থানে পালানো ২,২৪৭ বন্দীর ৬৯০ জন এখনো অধরা, ১৬৬ জনের নথি নেই, ৩ জঙ্গিও রয়েছে ◈ সামাজিক নিরাপত্তা ভাতার অনলাইন আবেদনের সময় বাড়ল ◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণে চালু হয়েছে আধুনিক অটোফাইন সিস্টেম, ১৪২৭ ক্যামেরায় এআই নজরদারি ◈ ‘নদীটা আর একটু এগোলেই থাকবে না ৩ স্কুল’. বাউফলে আতঙ্কে শত শত শিক্ষার্থী ◈ হোটেলে দুই স্ত্রীর হাতাহাতির মাঝে পড়ে অজ্ঞান বিশ্বকাপে আলোচিত মিসরের সেই কোচ (ভিডিও) ◈ রাজধানীসহ বিভিন্ন জেলায় চালু মহিলা বাস সার্ভিস ◈ সড়ক-বাঁধের ভাঙন রোধে বিন্না ঘাস ব্যবহারের উদ্যোগ সরকারের

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২০, ০১:৪৩ রাত
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২০, ০১:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার পাকিস্তান সফরে যেতে রাজি হলো দক্ষিণ আফ্রিকাও

আক্তারুজ্জামান : ধীরে ধীরে যেনো ক্রিকেট ফিরতে শুরু করেছে পাকিস্তানের মাটিতে। নারী দল, বয়সভিত্তিক দল তো প্রায় এক বছর ধরে খেলছে পাকিস্তানে। এরপর জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা দল সফর করেছে গত বছরের শেষে। আর নানা কাহিনীর পর এ বছরের শুরুতে পাকিস্তান সফরে গিয়েছে বাংলাদেশও। এরই ধারাবাহিকতায় এবার পাকিস্তান যেতে সম্মতি দিয়েছে দক্ষিণ আফ্রিকাও।

গেল বছর নভেম্বরে পাকিস্তানের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলার প্রস্তাব পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। দুই মাস পর সেই প্রস্তাবে সাড়া দিয়েছে প্রোটিয়ারা। পাকিস্তানের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলার বিষয়টি বিবেচনা করছে তারা। চলতি বছর মার্চে ভারত সফরে যাবে প্রোটিয়ারা। সফরে ওয়ানডে সিরিজ শেষ হবে ১৮ মার্চ। ভারত সফরের পর পরই পাকিস্তান সফরে যেতে পারে দক্ষিণ আফ্রিকা।

এর আগে অবশ্য পাকিস্তানের মাটিতে নিরাপত্তা দল পাঠাবে দক্ষিণ আফ্রিকা। পিএসএল চলাকালীন অথবা বাংলাদেশ-পাকিস্তান সিরিজ চলাকালীন সেখানে যেতে পারে দক্ষিণ আফ্রিকার নিরাপত্তা দল।

২০০৭ সালে সর্বশেষ পাকিস্তান সফরে করেছিল দক্ষিণ আফ্রিকা। মাঝে ২০১০ এবং ২০১৩ সালে আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে খেলেছে প্রোটিয়ারা। সব কিছু ঠিক থাকলে ১২ বছর পর পাকিস্তানে খেলতে যাবে দক্ষিণ আফ্রিকা।

আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামের সূচি অনুযায়ী ২০২১ সালের জানুয়ারি-ফেবরুয়ারি মাসে পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে দক্ষিণ আফ্রিকার। সফরে দুটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা দুই দলের মধ্যে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়