শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২০, ১১:৪৫ দুপুর
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২০, ১১:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফ স্থলবন্দরে করোনা ভাইরাস নিয়ে সতর্কতা জারি

ফরহাদ আমিন,টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে করোনা ভাইরাস নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। চীনের সঙ্গে মিয়ানমারের সীমান্ত রয়েছে। ওই সীমান্ত দিয়ে চীনের পণ্য সরাসরি মিয়ানমার আসে। এসব পণ্য মিয়ানমার হয়ে বাণিজ্যিকভাবে বাংলাদেশে ঢুকছে।

এসব পণ্যের ট্রলারে আসছে মিয়ানমারের মাঝি ও নাগরিকরা। এ কারণে স্থলবন্দর ও করিডোরে মিয়ানমার থেকে আসা পণ্য ও পশু বোঝাই জাহাজ,ট্রলারের মাঝি,নাগরিকদের যাতায়াতে সতর্কতা জারি করা হয়েছে।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল বলেন,করোনা ভাইরাস ঠেকাতে গত সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি চিঠি পেয়েছি।এ নিয়ে জরুরি মেডিকেল টিমও গঠন করা হয়েছে।এই ভাইরাস শনাক্তে বন্দর কর্তৃপক্ষকে চিঠি পাঠানো হয়।মেডিকেল টিমকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।

এই টিমে মেডিকেল অফিসার,উপ-সহকারী মেডিকেল অফিসার,নার্স ও ব্রাদার থাকবেন। তবে স্থলবন্দর ও করিডোরে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি ও কাশির মতো সন্দেহজনক লক্ষণ দেখা দিলে হাসপাতালকে অবগত করতে বলা হয়েছে।

টেকনাফ স্থলবন্দর ইউনাইটেড ল্যান্ড পোর্ট ব্যবস্থাপক মো. জসীম উদ্দীন চৌধুরী বলেন,করোনা ভাইরাস নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় বন্দরে সতর্কতা জারি করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বন্দরে মেডিকেল টিমের ব্যবস্থা রয়েছে।বর্তমানে বন্দরে২০টির মতো মিয়ানমারের ট্রলার নোঙরে রয়েছে।

এসব ট্রলারে অর্ধশতাধিক মিয়ানমারের নাগরিক রয়েছে। তবে মিয়ানমার থেকে আসা নাগরিকদের ট্রলার থেকে বাইরে যাওয়ার কোনো ধরনের সুযোগ নেই। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়