শিরোনাম
◈ ১২ তারিখেই নির্বাচন হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ ◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন? ◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও) ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২০, ০৮:১৪ সকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২০, ০৮:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়ানদের হতাশায় ডুবিয়ে প্রথমবারের মতো ফাইনালে কেনিন

রাকিব উদ্দীন : অস্ট্রেলিয়ান ওপেনে নতুন তারকাদের অসাধারণ পারফরম্যান্সে শীর্ষস্থানীয় খেলোয়াড়দের আধিপত্য অনেকটাই কমেছে। আজ টুর্নামেন্টের নারী এককে শেষ চারের লড়াইয়ে অস্ট্রেলিয়ান তারকা অ্যাশলে বার্টিকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিলেন ২১ বছর বয়সী সোফিয়া কেনিন।

মেলবোর্নে স্বাগতিক বার্টিকে ৭-৬, ৭-৫ গেমে হারান মার্কিন তারকা কেনিন। এ জয়ে প্রথম কোনো গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের ফাইনালে উঠলেন টিনএইজ এই খেলোয়াড়।

চল্লিশ বছরের মধ্যে অস্ট্রেলিয়ার কোনো নারী খেলোয়াড় হিসেবে টুর্নামেন্টটির ফাইনালে ওঠার স্বপ্ন নিয়ে কোর্টে নেমেছিলেন বার্টি। সেমি-ফাইনালে এসে থামলো ২৩ বছর বয়সী এই খেলোয়াড়ের স্বপ্ন।

শনিবার ফাইনালে গার্বিনে মুগুরুসার মুখোমুখি হবেন কেনিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়