শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২০, ০১:৫৫ রাত
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২০, ০১:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সার্সকে ছাড়িয়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ১৩২, নিজ নিজ নাগরিকদের দেশে ফেরানোর হিড়িক

আসিফুজ্জামান পৃথিল : বুধবার নতুন করে ১৪০০ রোগীর সন্ধান মিলেছে যারা করোনা ভাইরাসে অক্রান্ত। এটি একদিনে সর্বাধিক রোগী পাবার রেকর্ড।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন বলছে দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত মোট রোগির সংখ্যা ৫ হাজার ৯৭৪জন। যুক্তরাজ্যের যেসব নাগরিকরা উহান থেকে দেশে ফিরবেন তাদের রোগের কোনও লক্ষণ না থাকলেও ১৪ দিন স্বেচ্ছায় আলাদা থাকতে বলেছে যুক্তরাজ্য প্রশাসন।

উহানে বর্তমানে তুরস্কের ৩২ জন নাগরিক রয়েছেন। দেশটি আগামী কয়েকদিনের মধ্যেই তাদের ফিরিয়ে নেবার ঘোষণা দিয়েছে। চীনে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত এমিন ওনেন জানান, এই নাগরিকরা সকলেই পর্যটন বা ব্যবসার জন্য উহানে গিয়েছেন।

নিজ নাগরিকদের ফিরিয়ে নিতে উহানে বৃহস্পতিবার চার্টার করা বিমান পাঠাবে দক্ষিণ কোরিয়া। দেশটির উপ স্বাস্থ্যমন্ত্রী কিম গ্যাং লিপ বলেন, ‘আমাদের সরকারের মৌলিক দায়িত্ব হলো যেসব নাগরিকরা এই বিচ্ছিন্ন শহরটিতে আটকে পরে আছে তাদের উদ্ধার করা। আমরা তাদের এই রোগের আতঙ্ক থেকে মুক্তি পেতে চাই।

এদিকে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তাদের দেশে ৪ জন করোনা ভাইরাসের বাহককে সনাক্ত করা হয়েছে। রোগিদের সকলেই চীনা এবং পারিবারিকভাবে উহানের বাসিন্দা। সরকার বলছে গণস্বাস্থ্যের জন্য আরব দেশটিতে কোনও হুমকি তৈরি হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়