শিরোনাম
◈ সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিল হাইকোর্ট ◈ এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখাসহ ১১ নির্দেশনা সরকারের ◈ গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি: মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন খালেদা জিয়া ◈ প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন ◈ বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের ◈ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান ◈ এক টাকাও বেশি নিলে ব্যবস্থা: ঈদে ভাড়া বাড়ালে রুট পারমিট বাতিল: শেখ রবিউল আলম ◈ ইরানে মার্কিন হামলায় সমর্থন নয়, যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করল স্পেন ◈ ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ে’র রাজসাক্ষী রিজওয়ানা, জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের (ভিডিও) ◈ ৯ উপজেলায় প্রাথমিকভাবে চালু হচ্ছে কৃষক কার্ড

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২০, ১২:৩২ দুপুর
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২০, ১২:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোহলিকে ব্যঙ্গ তারই সতীর্থের! টুইটারে ছবি তুলে ‘অপমান’

স্পোর্টস ডেস্ক : শেষে কিনা তাকেও ব্যঙ্গ সহ্য করতে হলো, তাও আবার সতীর্থের থেকে। বিরাট কোহলির রাগ হওয়াটাই স্বাভাবিক। হ্যামিল্টনের সেডান পার্কে বুধবারেই তৃতীয় টি-২০ ম্যাচে খেলতে নামার আগে কোহলিকে ব্যঙ্গ করলেন চাহাল।

অবশ্য পুরোটাই মজার উদ্দেশ্যে, স্বতঃপ্রণোদিতভাবে। আঘাত করার কোনও অভিপ্রায়ই ছিল না তারকা স্পিনারের। মঙ্গলবার ম্যাচের আগের দিন যুজবেন্দ্র চাহাল নিজের টুইটারে তিনটি ছবি পোস্ট করেছিলেন। একটি নিজের। বাকি দুটি লোকেশ রাহুল ও বিরাট কোহলির। সেখানে চাহালকে দেখা যাচ্ছে আপার কাট মারার ভঙ্গিতে ব্যাট হাতে দাঁড়িয়ে রয়েছেন। কোহলি ও কেএল রাহুলের ছবিও আপার কাট মারার ম্যাচ চলাকালীন।

সেই ছবি পোস্ট করেই ক্যাপশনে লিখেছেন, যখন তুমি আমার শট কপি করার প্রচেষ্টা করো। ইয়ংস্টার তোমাদের চেষ্টা জারি রাখ। যদিও পুরোটাই মজার ছলে। তবুও অনেক টুইটারাত্তিই কোহলি-কেএল রাহুলকে ব্যঙ্গ করার এই টুইট মানতে পারেননি।

চাহাল বরাবরই মাঠ ও মাঠের বাইরে বর্ণময় চরিত্র। সোশ্যাল মিডিয়ায় চাহালকে প্রায়ই মিম তৈরি করা হয়। নিজের চাহাল টিভি-ও রয়েছে। যেখানে চাহাল ভিডিওতে বিভিন্ন বিষয় তুলে ধরেন। সেই ভিডিওই আবার বোর্ডের টুইটারে পোস্ট করা হয়।

বুধবারেই যেমন চাহাল তার সা¤প্রতিক ভিডিওতে জানিয়েছিলেন, কীভাবে টিম ইন্ডিয়া এখনও ধোনিকে মিস করে। সেইজন্য বাসে তার জন্য নির্ধারিত সিটেও কেউ বসে না।

এদিকে, মঙ্গলবার হ্যামিল্টনের সেডান পার্কে ভারত জিতলেই সিরিজ দখল করে নেবে। দুই ম্যাচেই ব্যাটে দলকে ভরসা জুগিয়েছেন দুই তরুণ তুর্কি লোকেশ রাহুল এবং শ্রেয়স আইয়ার। প্রথম ম্য়াচে বোলিংয়ের ভুল ত্রæটি শুধরে নিয়ে ফর্মে ফিরেছেন শামি-বুমরারাও।

হ্যামিল্টনের সেডান পার্কে এবার মঙ্গলবার জিতলেই জোড়া প্রতিশোধ নেবেন কোহলিরা। ২০০৮-০৯ এ ধোনির ভারতকে দেশের মাটিতে হোয়াইটওয়াশ করেছিল কিউয়িরা। গত বছর তিন ম্যাচের সিরিজে আবার কোহলিদের ২-১ এ হারতে হয়েছিল। -ইন্ডিয়ান এক্সপ্রেস

  • সর্বশেষ
  • জনপ্রিয়