শিরোনাম
◈ কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা ◈ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট ◈ সাড়ে ৬ লাখ জেলে পরিবারকে ‘বড় সুখবর’ দিলো সরকার ◈ আসছে শিক্ষা প্রতিষ্ঠানে টানা ছুটি, সর্বোচ্চ ১৬ দিন ◈ ফুটপাত উন্মুক্ত করা হবে, দখল হলে কঠোর ব্যবস্থা: ডিএনসিসি প্রশাসক ◈ হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৫২ ◈ শাহজালালে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে ◈ ‘ভারতের হাতে আর কোনো সুযোগ ছিল না’—শেখ হাসিনা প্রসঙ্গে ত্রিবেদী ◈ বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে : আইনমন্ত্রী ◈ সম্পত্তি দান করেও আজীবন ভোগের অধিকার, কার্যকর নতুন আইন

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২০, ১১:৫৭ দুপুর
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২০, ১১:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৪৫ বছর আগে ৩৪৫ ডলারে কেনা রোলেক্স ঘড়িটির দাম এখন ৭ লাখ ডলার শুনে মালিক পড়ে গেলেন মাটিতে

রাশিদ রিয়াজ : ১৯৭৪ সালে মার্কিন বিমান বাহিনীতে কর্মরত পিটার প্লেন রোলেক্স ঘড়িটি কেনেন কারণ স্কুবা ড্রাইভিংএর সময় এ ঘড়ি অসাধারণ কাজ করে। কয়েক বছর আগে ১৯৬৯ সালে এমন ঘড়ি অভিনেতা পল নিউম্যানকে দেখেছিলেন সিনেমায় পড়তে। তারপর ঘড়িটি ব্যবহারের চেয়ে সযত্বে রেখেছিলেন তিনি এবং মাঝে মধ্যে বের করে দেখতেন তা সচল রয়েছে কি না। হঠাৎ ঘড়িটির বর্তমান মূল্য কত হতে পারে সে কৌতুহর মেটাতেই ভদ্রলোক গত সোমবার রাতে গেলেন যুক্তরাষ্ট্রের উত্তর ডাকোটার একটি ‘এ্যান্টিকস রোডশো’তে। এই অনুষ্ঠানের আয়োজন করা হয় মার্কিন নাগরিকদের কার কাছে কত মূল্যবান জিনিস সংগ্রহে আছে তা জানার জন্যে। সিএনএন

রোলেক্স ঘড়িটির দুটি ক্রয়ের রসিদ ও দুটি বাক্স এখনো আগলে রেখেছেন পিটার। তাছাড়া ব্যবহার না করায় ঘড়িটির মূল্য আরো বেড়ে যায়। নিলামে তোলার পর প্রথমে ঘড়িটির মূল্য ওঠে ৪ লাখ ডলার। আর তাতেই বিস্ময়ে মাটিতেই পড়ে যান তিনি। উঠে দাঁড়ানোর পর আরো ঘোর লাগার মত অবস্থা তার জন্যে অপেক্ষা করছিল। কারণ পরের দু’দফা নিলামে ৫ এবং সর্বোচ্চ ৭ লাখ ডলার পর্যন্ত ওঠে ঘড়িটির দাম। ঘড়িটি ভদ্রলোক তার এক মাসের বেতনের কাছাকাছি মূল্য দিয়ে কিনেছিলেন।

অনুষ্ঠানের নির্বাহি প্রযোজক মারশা বেমকো পর্যন্ত এক বিবৃতিতে জানান, সত্যিই এযাবৎকালের মধ্যে দেখা সবচেয়ে দুর্লভ জিনিস পিটারের ঘড়িটি।

  • সর্বশেষ