শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২০, ০৬:৪০ সকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২০, ০৬:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাকিবের শাস্তি কমানোর ব্যাপারে সংসদে আলোচনা

রাকিব উদ্দীন : জুয়াড়ির দেয়া ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করায় গত বছর ক্রিকেট থেকে এক বছরের নিষেধাজ্ঞা পেয়েছেন সাকিব আল হাসান। কয়েকমাস পার হয়ে গেলেও গতকাল ব্যাপারটি নিয়ে সংসদে আলোচনা হয়। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম বিষয়টি সামনে নিয়ে আসার পাশাপাশি সাকিবের শাস্তি কমানোর ক্ষেত্রে বিসিবির উদ্যোগ চেয়েছেন।

জাতীয় সংসদে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলের হেরে যাওয়া নিয়ে কয়েকজন সংসদ সদস্যের আলোচনার মধ্যে অংশ নিয়ে মঙ্গলবার (২৯ জানুয়ারি) জাতীয় পার্টির এ সংসদ সদস্য বলেন, ‘আমাদের জন্য দুঃসংবাদ। আমাদের বিসিবির প্রভাবশালী সভাপতি পারলেন না আমাদের সাকিবকে ফেরাতে। সাকিব এক বছর খেলার বাইরে থাকল এটা আমাদের বোধগম্য নয়, এর আগেও দেখেছি সভাপতি যারা ছিলেন দক্ষতার সঙ্গে চালিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘আশা করি, এটার শাস্তির কমানোর ব্যাপারে আরেকটু পদক্ষেপ নেয়া হবে।’

এদিকে নিয়মিত অধিনায়ক সাকিবকে ছাড়া পাকিস্তানে গিয়ে বাজেভাবে টি-২০ সিরিজ হেরেছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজের শেষ ম্যাচটি বৃষ্টিতে ভেসে না গেলে হয়তো হোয়াইট ওয়াশের লজ্জা নিয়ে দেশে ফিরতে হতো টাইগারদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়