শিরোনাম
◈ ঢাবির জগন্নাথ হলের পাশে পরপর দুই ককটেল বিস্ফোরণ ◈ গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ ◈ অর্থনীতির ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, বাংলাদেশের ঋণমান নিয়ে মুডিসের সুখবর ◈ আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম: ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া প্রসঙ্গে আসিফ নজরুল ◈ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন ◈ দুই দিনে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে ২৭ কোটি ঘনফুট ◈ ইউএইতে ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, ২২ সেপ্টেম্বরের মধ্যে সমাধান চান প্রবাসীরা ◈ মক্কায় হামলার সতর্কতা জারি করে প্রত্যাহার করল সৌদি আরব ◈ ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা! ◈ শিক্ষার্থীর ফোন হাতুড়ি দিয়ে ভেঙে শিক্ষক বললেন, ‘নেক্সটে ফোন আনতে চিন্তা কইরো’

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২০, ০৬:১০ সকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২০, ০৬:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসলামের ভুল ব্যাখ্যাকারীদের দেশ থেকে বিতারিত করা হবে, বলেছেন ধর্ম প্রতিমন্ত্রী

বাংলাদেশ জার্নাল : ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ বলেছেন, জামায়াতের অর্থে শিক্ষিত হয়ে কতিপয় আলেম কৌশলে ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে দেশের জনগনকে বিভ্রান্ত করছে। ধর্ম মন্ত্রণালয় এ ব্যাপারে সজাগ আছে। ইসলামের ভুল ব্যাখ্যা কারীদের বাংলাদেশ থেকে বিতারিত করা হবে।

তিনি আরো বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশের বিভিন্ন জায়গায় পাশাপাশি মসজিদ ও মন্দিরে সম্প্রীতি বজায় রেখে যার যার ধর্ম সঠিকভাবে পালন করছেন।

সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়া সহজ উল্লেখ করে বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশের মানুষকেও সরকারি ব্যবস্থাপনায় হজে যাবার আহবান জানান ধর্ম প্রতিমন্ত্রী।

তিনি আজ দুপুরে জামালপুর সদরে নির্মাণাধীন কাচারী শাহী জামে মসজিদ ও সদর উপজেলা মডেল মসজিদের নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ