শিরোনাম
◈ জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী আজ ◈ দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে ◈ স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ভূমিধসে নিহত অন্তত ১৬০, নিখোঁজ ৮ শতাধিক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৫, ০৭:৫৬ বিকাল
আপডেট : ১৩ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডাকসু সদস্য রাফিয়ার বাড়িতে ককটেল নিক্ষেপ, আগুন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার বাসায় ককটেল বিস্ফোরণ ও গান পাউডার দিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ক্যাডারা এ কাজ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বুধবার (১৯ নভেম্বর) রাত পৌনে ৩টার দিকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ডের ঢোলাদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় হামলাকারীরা বাসার গেটে ককটেল বিস্ফোরণ ঘটায়। এরপর কেরোসিন ও পেট্রোলের মতো দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে।

পরে কোতোয়ালি মডেল থানা-পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করে।

হামলার ব্যাপারে উম্মা উসওয়াতুন রাফিয়ার ভাই খন্দকার জুলকারনাইন রাদ বলেন, হামলার ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।

মুসাদ্দিক তার পোস্টে জানান, ‘ডাকসুর কার্যনির্বাহী সদস্য রাফিয়ার বাসায় আজ ভোরে গান পাউডার দিয়ে আগুন দিয়েছে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে জঙ্গি লীগ।’ 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে থানায় বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে। খুব দ্রুত আসামিদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে। 

 

  • সর্বশেষ