শিরোনাম
◈ নির্বাচনে ২৪ ঘণ্টা যান চলাচলে নিষেধাজ্ঞা, ৭২ ঘন্টা মোটরসাইকেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছেন : মির্জা আব্বাস ◈ নির্বাচনের পরিবেশ সম্পূর্ণ ভালো রয়েছে : ইসি মাছউদ ◈ আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার  ◈ প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার ◈ রমজানে অফিসের নতুন সূচি, প্রজ্ঞাপন জারি ◈ এই সরকারের আমলে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না: বিডা চেয়ারম্যান ◈ ক্ষমতায় গেলে ঢাকায় ৪০টি খেলার মাঠ করা হবে: তারেক রহমান ◈ জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন ◈ ‘আমলনামা’ প্রকাশ: অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের সংস্কারের প্রতিবেদন

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২০, ০২:২৭ রাত
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২০, ০২:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জেফি এপস্টেইনের যৌন কেলেঙ্কারি তদন্তে মার্কিন গোয়েন্দাদের সহায়তা করছেন না প্রিন্স এ্যান্ড্রু

রাশিদ রিয়াজ : মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইকে পাত্তাই দিচ্ছেন না ব্রিটিশ প্রিন্স এ্যান্ড্রু। নিউইয়র্কের এটর্নি এ অভিযোগ তুলে বলেছেন, জেফরি এপস্টেইন যিনি দণ্ডিত যৌন নিপীড়নকারী ছিলেন এবং কারাগারে আত্মহত্যা করেন তার সঙ্গে প্রিন্স এ্যান্ড্রুর কোনো যোগসাজস ছিল কি না সে নিয়ে কোনো প্রশ্নের উত্তর দিতে রাজিন হচ্ছেন না ব্রিটিশ প্রিন্স।

জেফরি এপস্টেইন নাবালিকাদের ওপর যৌন নিপীড়ন চালাতেন বলে বেশ কয়েকজন ভিকটিম অভিযোগ তুলে মামলা করেছেন। প্রিন্স এ্যান্ড্রুর নিয়মিত এপস্টেইনের ক্লাবে যেতেন এবং তার বিরুদ্ধে নারী সদ্ভোগের অভিযোগ উঠেছে।

প্রিন্স এ্যান্ড্রু এসব অভিযোগ অস্বীকার করেছেন। ডেইলি মেইল

  • সর্বশেষ
  • জনপ্রিয়