শিরোনাম
◈ আইএমএফ ঋণ স্থগিতের খবর ‘সম্পূর্ণ অসত্য’, জানাল সরকার ◈ সরকার বল‌ছে দেশে জ্বালানি তেলের মজুদ ইতিহাসের সর্বোচ্চ, অথচ দেশজু‌ড়ে সংকট, এতো তেল যাচ্ছে কোথায়? ◈ ঢাকায় ১৮ পাম্পে ‘ফুয়েল পাশ’ পাইলটিং কার্যক্রম শুরু, আরও যেসব জেলায় চালু হচ্ছে দেখুন তালিকা ◈ ইরান যু‌দ্ধের কার‌ণে তীব্র সংক‌টে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রায়ত্ব তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি! ◈ ইরানের সঙ্গে সম্পর্ক এখন খুবই ভালো: ট্রাম্প ◈ ৩ মে ঢাকায় আস‌ছে পাকিস্তান ক্রিকেট দল, বাংলাদেশের বিরু‌দ্ধে সি‌রি‌জের প্রথম টেস্ট ৮ মে ◈ দুর্নীতি, কানাডার টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ নিয়ে তদন্তে আইসিসি  ◈ হরমুজ প্রণালিতে আবারও আটকে গেল ‘বাংলার জয়যাত্রা’ ◈ নতুন শত্রুর হিসাব কষছে ইসরায়েল, আলোচনায় উঠে আসছে পাকিস্তান ও তুরস্ক ◈ উপসাগরীয় বন্দরে অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২০, ০১:৫৫ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২০, ০১:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানে পাশতুন নেতা গ্রেফতার

ইমরুল শাহেদ : পাকিস্তানের ক্ষমতাধর সেনা বাহিনীর কট্টর সমালোচক পাশতুন সংখ্যালঘু নেতা ২৭ বছর বয়স্ক মঞ্জুর পাশতিনকে উস্কানিদাতা হিসেবে গ্রেফতার করা হয়েছে। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তিনি পাশতুন ডানপন্থি জোট পাশতুন তাহাফফুজ ম্যুভমেন্ট (পিটিএম)-এর প্রধান। গত ১৮ জানুয়ারি পাকতুনখোয়ার ডেরা ইসমাইল খান শহরে একটি সম্মেলনে যোগ দেন তিনি। ডনের প্রতিবেদনে বলা হয়েছে, সেখানে তিনি ১৯৭৩ সালের সংবিধানে মৌলিক মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে অভিযোগ করে তার তীব্র সমালোচনা করেন। পিটিআই, ইন্ডিয়া টুডে

পুলিশ জানিয়েছে তাকে পিটিএমের আরও নয়জন কর্মীসহ পেশোয়ার থেকে গ্রেফতার করা হয়েছে।

মঞ্জুর পাশতিন উত্তরপশ্চিমাঞ্চলীয় উপজাতি এলাকায় সেনা নীতির সমালোচনা করেছেন। সাম্প্রতিক বছরগুলোতে সেখানে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যাপক সেনা অভিযান চালানো হয়। এতে অনেকেই বাস্তুচ্যুত হন এবং অনেককে গুম করা হয়। এ ব্যাপারে তিনি বরাবরই মুখর।

তিনি বিচারবহির্ভূত হত্যা, গুম এবং বেআইনীভাবে আটক রাখার বিরুদ্ধে সোচ্চার ছিলেন। ডনের প্রতিবেদনে বলা হয়েছে, পিটিএম প্রধানকে ভীতি প্রদর্শন, বিভিন্ন গ্রæপগুলোর মধ্যে বৈরিতা ছড়ানো, ষড়যন্ত্র, উস্কানি, দেশের বিরুদ্ধে নিন্দাজ্ঞাপন এবং সাবভৌমত্বের বিরুদ্ধে কথা বলায় গ্রেফতার করা হয়েছে।

এফআইআরে উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছেন পাশতিন। তবে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পাশতিনকে বিনাশর্তে দ্রæত মুক্তি দেওয়ার দাবি করেছেন।
সম্পাদন : শিমুল রহমান

  • সর্বশেষ
  • জনপ্রিয়