শিরোনাম
◈ অপরিশোধিত জ্বালানি তেল সংকট: চীনের তেলে রহস্যজনক অনাগ্রহ, ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি ◈ ওসমান হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২০, ০৭:১৬ সকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২০, ০৭:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবারো জাতীয় দলে ফেরার আশায় ১২ কেজি ওজন কমিয়েছেন আশরাফুল

নিজস্ব প্রতিবেদক : একসময়ের জাতীয় দলের তারকা ক্রিকেটার ছিলেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। ভদ্র লোকের খেলা ক্রিকেটে থেকেও কালের পরিক্রমায় অভদ্রতা দেখিয়ে খলনায়ক বনে যাওয়া আশরাফুল এখনো স্বপ্ন দেখেন জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামার। এই জন্য ১২ কেজি ওজন কমিয়ে সঙ্গে ক্রিকেটের অনুশীলন করে নিজেকে তৈরি করতে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

মিরপুরের হোম অফ ক্রিকেটের জিমনেশিয়ামে দেখা হলে সাংবাদিকদের সঙ্গে একান্ত আলাপকালে আশরাফুল বলেন, ‘বিপিএলে সুযোগ না পাওয়ায় এই সময়টা নিজের ফিটনেস নিয়ে কাজ করছি। ৫০ দিনে প্রায় সাড়ে ১১ কেজি থেকে ১২ কেজি ওজন কমিয়ে এনে নিজেকে ফিট রাখতে কাজ করে যাচ্ছি। নিয়মিত অনুশীলন করে নিজেকে রানের ধারায় ফিরিয়ে আনতে চেষ্টা করতেছি। সামনের বিসিএলে ভালো পারফর্ম করে জাতীয় দলের হয়ে সাদা পোশাক গায়ে আবারো মাঠে নামতে চাই।’

উল্লেখ্য, ২০১২ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ ফিক্সিং করে পাঁচ বছরের নিষেধাজ্ঞা পেয়েছিলেন আশরাফুল। তারপর নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরলেও জাতীয় দলে আর জায়গা মেলেনি তার। এছাড়া সদ্য শেষ হওয়া বিপিএলেও দল পাননি তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়