শিরোনাম
◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে বন্ধ ট্রেন চলাচল, পরে স্বাভাবিক ◈ ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী ◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী ◈ প্রকাশ্যে ঘুষ গ্রহণকে ‘যৌক্তিক’ দাবি করা সেই এএসআই প্রত্যাহার

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২০, ০৫:২৯ সকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২০, ০৫:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরকীয়া সন্দেহে লামায় স্ত্রীকে কুপিয়ে হত্যা, ঘাতক স্বামী আটক

মো. নুরুল করিম, লামা প্রতিনিধি : পরকীয়ার সন্দেহে বান্দরবানের লামা উপজেলায় শাহিনা আক্তার (২৭) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী।

সোমবার ভোরে উপজেলার আজিজনগর ইউনিয়নের দুর্গম পাহাড়ি তেলুনিয়া পাড়ায় এ ঘটনা ঘটে। শাহিনা আক্তার তেলুনিয়া পাড়ার বাসিন্দা মৃত ইব্রাহিমের মেয়ে।

এ ঘটনায় গুরুতর আহতরা হলেন, তেলুনিয়া পাড়ার বাসিন্দা হারুনুর রশিদের ছেলে মিজানুর রহমান ও মৃত আবদুস ছত্তারের ছেলে সোহাগ। ঘটনার পর ঘাতক মো. জাকির হোসেনকে আটক করে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা যায়, নজির আহমদের ছেলে মো. জাকির হোসেন একজন ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক। শাহিনা আক্তারের সাথে পরকীয়ার সম্পর্ক আছে, এমন সন্দেহ করে আসছে স্বামী জাকির হোসেন। এর জের ধরে রোববার দিনগত রাতের কোনো এক সময় শাহিনা আক্তারের সাথে ঘরের ভিতর স্বামী জাকির হোসেনের ঝগড়া হয়।

এক পর্যায়ে জাকির হোসেন ক্ষিপ্ত হয়ে স্ত্রী শাহিনা আক্তারকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। পরে পাশের একটি মুরগি খামারে ঢুকে মিজানুর রহমান ও সোহাগকে কুপিয়ে গুরুতর আহত করেন জাকির হোসেন। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আজিজনগর পুলিশ ক্যাম্প ইনচার্জ বলেন, নিহত শাহিনা আক্তারের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বান্দরবান সদর মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পরেই এলাকাবাসীর সহায়তায় ঘাতক মো. জাকির হোসেনকে আটক করা হয়। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ