শিরোনাম
◈ সংরক্ষিত নারী আসনের এমপিদের বেতন কত, পান যেসব সুবিধা ◈ সরকারি সিদ্ধান্ত ছাড়া বাসভাড়া না বাড়াতে মালিক সমিতির কঠোর নির্দেশ ◈ তেলের দাম বাড়ানোর পরেও ফিলিং স্টেশনে কমেনি গাড়ির লাইন ◈ ১৮ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন ◈ ইরান কেন বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ◈ ব্রাইট‌নের কা‌ছে হে‌রে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে খেলার স্বপ্ন শেষ চেল‌সির ◈ নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে বাংলাদেশ টি-টোয়েন্টি দল ঘোষণা, সু‌যোগ পে‌লেন সাকলাইন ও রিপন ◈ পা‌কিস্তান সুপার লি‌গের বা‌কি খেলা দুবাইতে আ‌য়োজন কর‌তে চান পি‌সি‌বি চেয়ারম‌্যান ◈ বিদ্যুৎ সরবরাহ বাড়াতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর: বিদ্যুৎকেন্দ্র বন্ধ নয়, টাকা লাগলে সরকার দেবে ◈ ইউরোভিশনে ইসরাইল থাকায় বয়কটের ডাক ১,০০০ শিল্পীর

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২০, ১০:২৫ দুপুর
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২০, ১০:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তথ্য প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার মানসিক সমস্যার সৃষ্টি করছে, বললেন সাইকোলজিস্ট তন্বিতা ঘোষ

মিনহাজুল আবেদীন : বড় থেকে শুরু করে ছোটরাও সকলে, তাদের অবসর সময় পার করে পড়াশোনা বা মোবাইল ব্যবহার করে। যার ফলে তাদের মানসিক সমস্যা তৈরি হচ্ছে। রোববার ডিবিসি টিভিতে সাইকোলজিস্ট তন্বিতা ঘোষ এ কথা বলেন।

তন্বিতা ঘোষ বলেন, বর্তমান সময়ে বেশির ভাগ দম্পতির জীবনে মানসিক সমস্যার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে, যার ফলে সঠিক ভাবে একে অন্যের সঙ্গে মিশতে পারছে না, নিজের মতামত সঠিক ভাবে ব্যক্ত করতে পারছে না, কোনও সমস্যা হলে তা বলতে পারছে না। ফলে যোগাযোগের ক্ষেত্রে সে পিছিয়ে থাকছে। এ ধরণের মানসিক সংকটের কারণে অনেকের সংসার ভেঙ্গে যাচ্ছে।

তিনি বলেন, ব্যক্তিগত,পারিবারিক, সামাজিক কারণেও মানসিক সমস্যার সৃষ্টি হয়। মূলত ৩টি ধাপে এর উৎপত্তি ঘটে, জেনেটিক ভাবে হয়ে থাকে, মা-বাবার আচরণগত প্রভাব থেকেও হয়, আবার কোনও ব্যক্তির জীবনে বড় কোন মানসিক আঘাত থেকে হতে পারে। যার ফলে নানা ধরনের বিপদের সম্মুখীন হতে হয়।

তিনি আরও বলেন, আমাদের প্রযুক্তিগত ব্যবহারে সচেতন হতে হবে। কারণ অতিরিক্ত মোবাইল ব্যবহারের মাধ্যমে আমাদের মনস্তাত্তি¡ক বিকাশে বাধা সৃষ্টি করছে, ফলে একে অপরের সঙ্গে দূরত্ব তৈরি হচ্ছে। সম্পাদনা: রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়